ইন্টারভ্যু
· Prothom Alo

এক বিজ্ঞানীর ইন্টারভ্যু করতে গেছে এক সাংবাদিক।
Visit esporist.com for more information.
—আচ্ছা, একজন সফল বিজ্ঞানী হতে গেলে কী কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন?
—তিনটা জিনিস থাকতে হবে।
—কোন তিনটা?
—জ্ঞান, সততা আর বুদ্ধিমত্তা।
—ওহ্ দারুণ! জ্ঞান তো থাকতেই হবে, তবে সততা আর বুদ্ধিমত্তা কেন? মানে যদি একটু ব্যাখ্যা করতেন।
—সততা হচ্ছে কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে, তা সততার সঙ্গে পালন করতে হবে।
—আর বুদ্ধিমত্তা?
—বুদ্ধিমত্তা হচ্ছে কাউকে কখনো প্রতিশ্রুতি দেবেন না।
আপেলবাজারে একটা কথা চালু আছে, আপনার আবিষ্কারটা এর আগেও আরও কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করে গেছেন। এ বিষয়ে আপনার মতামত কী?
সাংবাদিক এবার অন্য লাইনে গেলেন।
—আচ্ছা, আপনার পারিবারিক জীবন নিয়ে একটু আলোকপাত করা যাক।
—বলুন।
—স্যার, টিভি দেখেন?
—হ্যাঁ, দেখি।
—তা টিভির রিমোট কার হাতে থাকে?
—কেন, আমার হাতে...তবে...
—তবে?
—তবে কোন চ্যানেল দেখব, সেটা অবশ্য আমার মিসেস ঠিক করে দেয়!
দান দান তিন দান। সাংবাদিকের শেষ প্রশ্ন।
—স্যার, আমার শেষ প্রশ্নটা আপনার সাম্প্রতিক আবিষ্কার নিয়ে।
—কী প্রশ্ন?
—বাজারে একটা কথা চালু আছে, আপনার আবিষ্কারটা এর আগেও আরও কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করে গেছেন। এ বিষয়ে আপনার মতামত কী?
—হুম (দীর্ঘশ্বাস), ইয়ে...আপনার প্রশ্নটা এর আগেও কয়েকজন করে গেছেন...!
লেখক: রম্য লেখক ও কার্টুনিস্ট; সম্পাদক, উন্মাদ*লেখাটি ২০২৫ সালে বিজ্ঞানচিন্তায় জুলাই সংখ্যায় প্রকাশিতবিজ্ঞানীর নোবেল পাওয়া