ফরিদপুরে একজনকে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগে একইভাবে খুন হন তাঁর ভাতিজা
· Prothom Alo

ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আড়াই মাস আগে তাঁর ভাতিজা কলেজছাত্র সুমন শেখকেও (২৪) এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
গতকাল শনিবার রাত ১০টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
Visit casino-promo.biz for more information.
হত্যাকাণ্ডের শিকার রবিউল আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পাশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদর বাজারে চায়ের দোকান চালাতেন।
এ ঘটনায় আহত হয়েছেন রবিউলের সঙ্গে থাকা একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কাশিয়ানী সদর বাজারের চায়ের দোকান বন্ধ করে রবিউল তিনজনের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁরা কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর আঘাত করে। এতে রবিউল ঘটনাস্থলেই নিহত হন। হামলায় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত হন।
এ খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এ ঘটনা ঘটল, এর কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
স্থানীয় মানুষের ভাষ্য, দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গার বড়ভাগ গ্রামে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখের পরিবারের বিরোধ চলে আসছিল। এর আগেও বেশ কয়েকবার তাঁদের মধ্যে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটেছে।
এর মধ্যে গত ২৭ জুন বিকেলে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রবিউলের ভাতিজা সুমন শেখকে কুপিয়ে হত্যা করা হয়।