এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়েন চালক, পরে জীবিত উদ্ধার

· Prothom Alo

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তাঁকে জীবিত উদ্ধার করেন।

Visit newsbetsport.bond for more information.

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রাকচালকের নাম আজগর খন্দকার (৫৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। উদ্ধারের পর তাঁকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি মোংলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটিও মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কামারখোলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ভেতরে আটকে পড়েন।

মুহাম্মদ সফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি উল্টে গেলে সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি ছিল। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আহত চালককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের একাধিক কর্মী জানান, চালকের বুক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ছিল। সাধারণভাবে তাঁকে বের করার উপায় ছিল না। উদ্ধারকারীরা বিশেষ উদ্ধারযন্ত্র আনেন। সেটা দিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকের ভেতর থেকে তাঁকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি উল্টে গেলে সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি ছিল। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আহত চালককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

Read full story at source