সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়
মন্ত্রিপরিষদ বিভাগদাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিস্তারিত পড়ুন...
Visit umafrika.club for more information.
‘সেই ট্রমা আজও বয়ে বেড়াই’, নতুন প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টায় যৌন নিপীড়নের ৪৫ অভিজ্ঞতা
যৌন নির্যাতন৭ থেকে ১২ বছর বয়সে ভুক্তভোগী হওয়ার ঘটনাই বেশি। ৬৩ শতাংশ বলেছেন, তাঁদের সঙ্গে একাধিকবার ঘটেছে। ৩৮ শতাংশ বলেছেন, দীর্ঘ মেয়াদে তাঁদের নিপীড়ন করা হয়েছে। প্রথমে জোরপূর্বক, পরে ভয় দেখিয়ে। বিস্তারিত পড়ুন...
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে এই মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দ করেছে। ছবিটি ইরানের অজ্ঞাত একটি স্থান থেকে তোলা। ৮ সেপ্টেম্বর ২০২৬হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দ করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার এ দাবি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ দাবি ইরান যুদ্ধে পানির নিচে ড্রোন কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার বিরল একটি চিত্র তুলে ধরেছে। বিস্তারিত পড়ুন...
বাজে ব্যাটিং, তবু বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বোলিংয়ে এমন উদ্যাপনের উপলক্ষ একটু পরপরই পেয়েছেন বাংলাদেশের মেয়েরাএকই সমীকরণ নিয়ে ম্যাচটি শুরু করা প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়েরা নিশ্চিত সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু দুবাইয়ে আজ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বড় ব্যবধানেই জিতে শেষ চারে উঠে গেছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...
পূর্ণিমা-অপূর্ব-ভাবনাদের আশির দশকের লুক ভাইরাল
আশির দশকের ছবি এখন আবার জনপ্রিয়। এআই দিয়ে অনেকে নিজের ছবিকে পুরোনো দিনের সিনেমার মতো করে তুলছেন। বড় চুল, রঙিন পোশাক আর পুরোনো ছবির আবহ—সব মিলিয়ে ফিরছে সেই সময়ের স্মৃতি। আশির দশকের ছবিতে পূর্ণিমা, অপূর্ব, ভাবনাদের কেমন লাগছে—দেখে আসা যাক। বিস্তারিত পড়ুন...