বাংলাদেশে কেএফসির পথচলার ২০ বছর পূর্তি
· Prothom Alo

বাংলাদেশে পথচলার ২০ বছর পূর্তি হয়েছে ‘ইয়াম!’ ব্র্যান্ডের সহযোগী প্রতিষ্ঠান ‘কেএফসি’র। ২০০৬ সালের সেপ্টেম্বরে ঢাকার গুলশানে কেএফসির প্রথম রেস্তোরাঁ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়।
Visit moryak.biz for more information.
ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডের সূচনা হয়, যা সময়ের সঙ্গে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। দুই দশক ধরে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।’
সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা কেএফসি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ (কিউএসআর) চেইন। বর্তমানে দেশের ছয়টি প্রধান বিভাগের ১০টির বেশি গুরুত্বপূর্ণ শহরে বিস্তৃত রেস্টুরেন্ট নেটওয়ার্ক গড়ে তুলে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।
দুই দশক পূর্তি উদ্যাপনে বছরজুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারসহ রেস্তোরাঁগুলোতে উৎসবমুখর নানা আয়োজন নিয়ে আসছে কেএফসি বাংলাদেশ।