আরও এক কারাবন্দীর মৃত্যু ঢাকা মেডিকেলে, দুই দিনে মারা গেলেন ৪ জন

· Prothom Alo

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে আসা আরও এক বন্দী আজ সোমবার মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই কারাবন্দীর নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে।

Visit asg-reflektory.pl for more information.

গতকাল রোববার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে পৌনে দুই ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন কারাবন্দীর মৃত্যু হয়। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে আনা হয়। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। হাসপাতাল সূত্রে জানায়, সকালেই তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।

১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে তিন কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Read full story at source