মুক্তির আগেই সিরিজটি নিয়ে এত আলোচনা কেন

· Prothom Alo

মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে ডিজনি প্লাসের নতুন কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। নভেম্বর মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটির টিজার প্রকাশের পর এরই মধ্যে এক কোটি ভিউ ছাড়িয়েছে।

কোরিয়ার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। ফলে সিরিজটি ডিজনি প্লাসের অন্যতম সফল কোরিয়ান মৌলিক সিরিজ হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Visit bettingx.club for more information.

‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর গল্প পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়েরকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন শিন মিন-আ। তাঁর স্বামী সম্রাট সোভিয়েশুরের চরিত্রে আছেন জু জি-হুন। সম্রাটের জীবনে রাস্তা নামের এক নারী আসার পর বদলে যায় নাভিয়েরের দাম্পত্য জীবন। রাস্তা একজন পালিয়ে আসা দাসী। একপর্যায়ে সম্রাট নাভিয়েরকে বিবাহবিচ্ছেদের প্রস্তাব দেন।

নাভিয়ের সেই প্রস্তাবে রাজি হন। তবে তাঁর একটি শর্ত—বিবাহবিচ্ছেদের পর তিনি পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করতে পারবেন। এ সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রেম, ক্ষমতা, প্রতিশোধ ও রাজদরবারের নানা হিসাব-নিকাশের গল্প। হেইনরির চরিত্রে অভিনয় করেছেন লি জং-সক।

জনপ্রিয় ওয়েব উপন্যাস ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। পরে একই গল্প ওয়েবটুন হিসেবেও প্রকাশিত হয়। ফলে পর্দায় আসার আগেই সিরিজটির একটি বড় দর্শক–ভিত্তি তৈরি হয়েছে। মূল গল্পের জনপ্রিয়তা নতুন দর্শক তৈরির পাশাপাশি পুরোনো ভক্তদেরও সিরিজটির দিকে টানছে।

শুধু প্রেমের গল্প নয়, ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ রয়েছে রাজদরবারের রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, সামাজিক মর্যাদা ও প্রতিশোধের মতো বিষয়। একজন নারী কীভাবে স্বামীর সিদ্ধান্তের কাছে নিজেকে হারিয়ে না ফেলে নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নেন, সেটিও গল্পটির অন্যতম আকর্ষণ।

পর্দায় গল্পটির রূপায়ণ অবশ্য সহজ নয়। ওয়েব উপন্যাস ও ওয়েবটুনে পাঠকের কল্পনায় তৈরি হওয়া রাজপ্রাসাদ, পোশাক ও চরিত্রগুলো এবার বাস্তবে রূপ দিতে হচ্ছে নির্মাতাদের। তাই অভিনয়ের পাশাপাশি সেট, পোশাক, মেকআপ ও দৃশ্য নির্মাণের ওপরও থাকবে বাড়তি নজর।

প্রকাশিত টিজারে এরই মধ্যে মিলেছে সেই জাঁকজমকের আভাস। রাজপ্রাসাদের বিশাল সেট, জমকালো পোশাক ও প্রধান চরিত্রগুলোর মুখোমুখি অবস্থান—সব মিলিয়ে সিরিজটির ব্যাপ্তি ও আবহ তুলে ধরা হয়েছে। অল্প সময়ের টিজারেই নাভিয়ের, সোভিয়েশুর ও হেইনরির মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া গেছে।

টিজারে এক কোটি ভিউ সিরিজটির প্রতি দর্শকদের আগ্রহের একটি বড় ইঙ্গিত। তবে ওটিটি সিরিজের সাফল্য শুধু মুক্তির আগের প্রচারণা দিয়ে নির্ধারিত হয় না। মুক্তির পর দর্শক কতটা সময় সিরিজটি দেখছেন, প্রথম কয়েকটি পর্বের পরও আগ্রহ ধরে রাখছেন কি না এবং দর্শকদের মুখে মুখে এর আলোচনা কতটা ছড়াচ্ছে—এসব বিষয়ই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ডিজনি প্লাসের জন্যও সিরিজটির সাফল্য গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মটি সাম্প্রতিক বছরগুলোতে ‘মুভিং’, ‘বিগ বেট’ ও ‘দ্য কিলার’স শপিং লিস্ট’-এর মতো কোরিয়ান মৌলিক সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে।

কোরিয়া টাইমস অবলম্বনে

Read full story at source