সৌদি আরবের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
· Prothom Alo
সৌদি আরবের কাছে গত শুক্রবার ৫০০ কোটি ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ চলাকালে সৌদিকে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। তাদের প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্য অংশীদারদের ব্যবহৃত ব্যবস্থার সঙ্গে সমন্বয় উন্নত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই বিক্রয় ন্যাটোবহির্ভূত প্রধান এক মিত্রের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যগুলোকে সমর্থন করবে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তেহরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে সৌদি আরব। রিয়াদের কাছে এই বোমা বিক্রির প্রস্তাবের বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যা বাস্তবায়নে এখনো মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে।
Visit arroznegro.club for more information.