ইতিহাসে দ্বিতীয় বারের মতো ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা, তাঁর সম্পর্কে জেনে নিন এই ১০ তথ্য
· Prothom Alo

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দমিঙ্গেজ সদ্য মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন। তাঁর পারিবারিক পটভূমি, পেশাজীবন ও ঐতিহাসিক এই অর্জন সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য তুলে ধরা হলো।
ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দমিঙ্গেজের মাথায় উঠেছে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট। ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত হয়েছে ৭৩তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসর। সেখানেই সেরার মুকুট পরেন ২৪ বছর বয়সী এই তরুণী। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে সাফল্যের পাশাপাশি শিক্ষকতা, সমাজসেবা ও সাংবাদিকতায়ও কাজ করছেন তিনি। জোহেইরি মোলার পেশাজীবন ও এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে জেনে নেওয়া যাক ৬টি তথ্য।
Visit newsbetsport.bond for more information.
View this post on Instagram
দ্বিতীয়বারের মতো ডমিনিকান রিপাবলিকের মুকুট
জোহেইরির এই জয় ডমিনিকান রিপাবলিকের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, মিস ওয়ার্ল্ডের ইতিহাসে এটি দেশটির দ্বিতীয় মুকুট। এর আগে ১৯৮২ সালে প্রথমবারের মতো ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন মারিয়াসেলা আলভারেজ। দীর্ঘ ৪৪ বছর পর আবারও দেশটির মুকুট ফিরিয়ে আনলেন জোহেইরি।
পেশায় শিক্ষক
সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চের বাইরেও জোহেইরির পরিচয় একজন শিক্ষক হিসেবে। ২৪ বছর বয়সী এই তরুণী শিশু-কিশোরদের ইংরেজি ভাষায় সাহিত্য ও সামাজিক শিক্ষা পড়ান।
মঞ্চের বাইরেও জোহেইরির পরিচয় একজন শিক্ষক হিসেবেশুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও সামগ্রিক বিকাশেও গুরুত্ব দেন তিনি।
ব্যবসায় শিক্ষায় স্নাতক
জোহেইরি মোলা ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসনে স্নাতক। সান্তো ডোমিঙ্গোর ইউনিভার্সিদাদ ইবেরোআমেরিকানা (ইউএনআইবিই) থেকে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন তিনি।
জোহেইরি মোলা ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসনে স্নাতকসমাজসেবায়ও সক্রিয়
শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু-কিশোরদের পাশে দাঁড়াতেও কাজ করছেন জোহেইরি। তিনি ‘ভয়েসেস অব টুমরো’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশু ও তরুণদের ইংরেজি শেখার সুযোগ তৈরি করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সাংবাদিকতায় যুক্ত
শিক্ষকতা ও সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি গণমাধ্যমেও কাজ করছেন জোহেইরি। তিনি ইউনিভিশন নিউইয়র্কের ‘Ventana a Quisqueya’ অনুষ্ঠানের সংবাদ প্রতিনিধি। এই অনুষ্ঠানে ডমিনিকান সংস্কৃতি, সামাজিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় মানুষের জীবনযাপন ও আগ্রহের নানা গল্প তুলে ধরেন তিনি।
গণমাধ্যমেও কাজ করছেন জোহেইরিমঞ্চের বাইরেও বহুমুখী পরিচয়
জোহেইরির পথচলা শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মুকুটে থেমে নেই। শিক্ষকতা, উচ্চশিক্ষা, সমাজসেবা ও সাংবাদিকতার অভিজ্ঞতা তাঁকে দিয়েছে বহুমাত্রিক পরিচয়। মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট সেই পথচলায় যোগ করেছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়।
ছবি: ইন্সটাগ্রাম