গাঁজার কটু গন্ধে থামল খেলা, সাবালেঙ্কা বললেন, ‘অত্যন্ত তীব্র’
· Prothom Alo

বেশ অদ্ভুত পরিস্থিতিতে পড়েছিলেন আরিনা সাবালেঙ্কা।
Visit michezonews.co.za for more information.
লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে গতকাল রাতে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার মুখোমুখি হন র্যাঙ্কিংয়ে শীর্ষ এ তারকা। ৬–৩, ৬–৪ গেমের জয়ে চতুর্থ রাউন্ডে ওঠার পথে এ ম্যাচটি সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সাবালেঙ্কা। কারণ? গাঁজার কটু গন্ধ!
প্রথম সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় বিষয়টি আম্পায়ার এভা আসদেরাকি-মুরকে জানান সাবালেঙ্কা। দুবারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা আম্পায়ারকে বলেন, ‘কেউ একজন গাঁজা সেবন করছে।’ আম্পায়ারকে বিষয়টি সামলানোর অনুরোধ করে সাবালেঙ্কা বলেন, গন্ধটা ‘অত্যন্ত তীব্র’।
আম্পায়ার আসদেরাকি-মুর রেডিওতে ম্যাচ অফিশিয়ালের সঙ্গে কথা বলেন এবং পেছনের এক কর্মকর্তার উদ্দেশে ধূমপানের ইশারা করেন। এরপর আবারও খেলা শুরু হয়।
জয়ের পর সাবালেঙ্কা জানান, গাঁজার গন্ধটা ঠিক কোথা থেকে আসছিল, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না, তবে সমর্থকদের এসব বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ২০১৯ সালের এ ইউএস ওপেন চ্যাম্পিয়ন।
WEED smoke interrupts SABALENKA MATCH — WORLD NO. 1 demands PAUSE over ‘SO STRONG’ SMELL
— RT (@RT_com) September 4, 2026
‘Someone is smoking WEED’ — SABALENKA tells UMPIRE
‘Do whatever… smoke whatever… relax as much as you can… PLEASE, do not do it around tennis courts’ pic.twitter.com/cMND5fcXT9
বিবিসি জানিয়েছে, ইউএস ওপেনের ভেন্যু ফ্লাশিং মিডোসের স্টেডিয়াম চত্বরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও পার্শ্ববর্তী কোরোনা পার্ক থেকে প্রায়ই গাঁজার গন্ধ ভেসে আসে কোর্টে। নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য গাঁজা সেবন আইনত বৈধ।
সাবালেঙ্কা বলেন, ‘নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে লড়াইয়ের সময় এ গন্ধটা সামলানো বেশ কঠিন। এটা গ্যালারির দর্শকদের মধ্য থেকে আসছিল, নাকি মাঠের বাইরে থেকে বাতাস বয়ে এনেছে তা আমি বলতে পারব না। আমি শুধু আশা করব মানুষ এসব ব্যাপারে আরেকটু সচেতন হবে।’
চতুর্থ রাউন্ডে ওঠার পর সাবালেঙ্কার উদ্যাপনচলতি ইউএস ওপেনে ফ্লাশিং মিডোসে গাঁজার গন্ধ নিয়ে সাবালেঙ্কাই প্রথম অভিযোগ তোলেননি। এর আগে ব্রিটেনের কেটি বোল্টার অভিযোগ করেন, গাঁজার কটু গন্ধ খেলায় তাঁর মনোযোগ নষ্ট করেছে। তাঁর দেশেরই অন্য দুই টেনিস খেলোয়াড় হ্যারিয়েট ডার্ট ও ফ্রান্সেসকা জোন্সও গাঁজার কটু গন্ধ নিয়ে অভিযোগ করেন। এর আগে নোভাক জোকোভিচ এবং আলেক্সান্দার জভেরেভের মতো তারকা খেলোয়াড়দেরও একই বিষয়ে অভিযোগ করতে দেখা গেছে।