ছবিতে ‘শুভ জন্মাষ্টমী’ উদ্যাপনে শোভাযাত্রা
· Prothom Alo
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য এদিন মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের ঘর আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস ধারণ করেই দিবসটি উদ্যাপন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাঁদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, শ্রীশ্রী গীতাযজ্ঞ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যায় আরতি, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
Visit bettingx.bond for more information.
বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু হয় ‘শুভ জন্মাষ্টমী’ উদ্যাপন। আন্দরকিল্লা, চট্টগ্রামবাগেরহাটের হরিসভা মন্দিরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে জন্মাষ্টমী উদ্যাপন অনুষ্ঠানের সূচনা হয়বর্ণাঢ্য শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের নানা রূপে সাজেন ভক্তরা। পলাশী, ঢাকারাধা-কৃষ্ণ সেজে শোভাযাত্রায় ভক্তরা। আন্দরকিল্লা, চট্টগ্রামঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্রের তালে মুখর হয়ে ওঠে শোভাযাত্রা। গোলকমনি পার্ক, খুলনাশোভাযাত্রায় রাধা–কৃষ্ণের নানান সাজে ভক্তরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজারকৃষ্ণের মূর্তি হাতে বাবা বসুদেবের সাজে একজন। গোলকমনি পার্ক, খুলনাশোভাযাত্রায় বিভিন্ন সাজে অংশ নিয়েছেন ভক্তরা। পলাশী, ঢাকাশোভাযাত্রায় অংশ নেওয়া হাতিকে ছুঁয়ে দেখছে অনেক শিশু। পলাশী, ঢাকাখেলনা ঘোড়ায় চরে নৃত্যের ভঙ্গিমায় এক ভক্ত। পলাশী, ঢাকাশোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো ভক্ত। পলাশী, ঢাকা