চিলি গার্লিক মোমোর রেসিপি

· Prothom Alo

মোমো হতে পারে নানা স্বাদের। আর সেসব বাড়িতেই বানাতে পারেন। এখানে দেখুন চিলি গার্লিক মোমোর বিস্তারিত। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

ডো তৈরির উপকরণ

  • ময়দা ১ কাপ

    Visit newssport.cv for more information.

  • কর্নফ্লাওয়ার সিকি কাপ

  • লবণ সিকি চা-চামচ

  • পানি পরিমাণমতো

  • তেল ১ চা-চামচ

প্রণালি

  • ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।

  • এবার তাতে অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন।

  • শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিন।

পুর তৈরির উপকরণ

সবজি ও মুরগির মাংস দিয়ে তৈরি কিমা খেতেও মজা
  • মুরগির কিমা ১ কাপ

  • বিভিন্ন রকম সবজি মিহি করে কুচি ২ কাপ

  • স্প্রিং অনিয়নকুচি আধা কাপ

  • আদাকুচি ১ চা-চামচ

  • রসুনকুচি ১ চা-চামচ

  • কাঁচা মরিচকুচি ১ চা-চামচ

  • সয়া সস ১ টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

  • গলানো মাখন ১ টেবিল চামচ (এটি মাংসকে জুসি বা নরম রাখবে)

  • লবণ স্বাদমতো

প্রণালি

  • মুরগির কিমার সঙ্গে ওপরের সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিন।

  • তৈরি করা ডো দিয়ে মোমো শিট তৈরি করে নিন।

  • এর ভেতর পুর ভরে পছন্দমতো আকার দিয়ে বানিয়ে রাখুন।

  • এবার মোমোগুলো প‍্যান ফ্রাই করুন অথবা স্টিম করুন।

সস তৈরির উপকরণ

রসুন ও মরিচের সস
  • কুচানো রসুন ১ টেবিল চামচ

  • চিলি ফ্লেক্স ১ চা-চামচ

  • সিচুয়ান পেপার কর্ন আধা চা-চামচ

  • সয়া সস ১ চা-চামচ

  • সিরাচা বা চিলি সস ২ টেবিল চামচ

  • ভিনেগার আধা চা-চামচ

  • তেল ১ টেবিল চামচ

  • সাদা তিল ও পেঁয়াজ কলিকুচি (সাজানোর জন্য)

প্রণালি

  • প‍্যানে তেল দিন।

  • রসুনকুচি একটু ভেজে একে একে সব দিয়ে দিন।

  • আগে থেকে ভাপানো মোমোগুলো দিয়ে নাড়াচাড়া করুন।

  • নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

রেড কারি মোমোর রেসিপি

Read full story at source