মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ গ্রেপ্তার

· Prothom Alo

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Visit moryak.biz for more information.

আসাদুজ্জামান ওয়াসিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আসাদুজ্জামান নিজের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে কয়েকটি পোস্ট দেন বলে অভিযোগ। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ দেখা দেয়।

জেলা পুলিশের ফেসবুক পেজে গতকাল রাতে দেওয়া এক পোস্টে বলা হয়, আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গতকাল সন্ধ্যায় কয়েক শ মানুষ আসাদুজ্জামানের বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

জেলা পুলিশের ফেসবুক পেজে গতকাল রাতে দেওয়া এক পোস্টে বলা হয়, আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তরুণের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Read full story at source