নিউইয়র্কে দুজনকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে ‘হামলাকারী’ নারী আহত

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে গতকাল সোমবার এক নারী দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। পরে পুলিশ ওই নারীকে গুলি করে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতে আহত দুই ব্যক্তির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Visit extonnews.click for more information.

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫, হামলাকারী সম্পর্কে কী জানা গেল

ছুরিকাঘাতের ঘটনাকে পুলিশ প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছে না। ওই নারীর মানসিক স্বাস্থ্যের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থল টাইমস স্কয়ারে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর অনেক সদস্য উপস্থিত হন। সেখানে কর্মকর্তাদের রক্তের দাগ পরীক্ষা করতেও দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম পিআইএক্স১১–কে বলেন, সন্দেহভাজন ওই নারীর হাতে দুটি ছুরি ছিল। পুলিশ তাঁকে প্রথমে টেজার (বিদ্যুতের শক দেওয়ার অস্ত্র) দিয়ে কাবু করার চেষ্টা করে। সে সময় তিনি কর্মকর্তাদের দিকে তেড়ে যান।

নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, নিহত ১

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘পুলিশ তাঁকে দুবার গুলি করেছে।’

নিউইয়র্ক পুলিশ বিভাগ ওই নারীকে গুলি করার বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ বিষয়ে পরে একটি সংবাদ সম্মেলন করা হবে।

এএফপিকে পুলিশের এক মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Read full story at source