সেন্ট গ্রেগরীতে আয়োজিত হলো বার্ষিক ইনোভেটিভ কার্নিভাল
· Prothom Alo

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হলো ৪র্থ বার্ষিক ইনোভেটিভ কার্নিভাল ২০২৬। রাজধানীর ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ ও ২২ আগস্ট বসেছিল এই আসর।
Visit iwanktv.club for more information.
কার্নিভালে প্রতিযোগিতার কোনো কমতি ছিল না! ছিল আইটি অলিম্পিয়াড ও রোবোটিকস অলিম্পিয়াড। আরও ছিল সাধারণ জ্ঞান অলিম্পিয়াড, ওয়ান মিনিট ফিল্ম ও প্রোগ্রামিং ম্যারাথন। প্রতিযোগীরা মেতেছিল টাইপিং স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি ও ক্রিটিক্যাল থিংকিং অলিম্পিয়াডে। বাদ যায়নি ক্র্যাক দ্য কিউব, ক্যাপশন দিস ও স্পট দ্য ডিফারেন্সের মতো মজার ইভেন্টগুলো।
পাশাপাশি ছিল আইকিউ টেস্ট, ক্লে ক্রিয়েশনস, অরিগামি, আঁকাআঁকি এবং ফিকশনাল কসপ্লে। দর্শকেরা উপভোগ করেছেন ফ্রিস্টাইল ড্যান্স, ই-ফুটবল, মিনি শার্ক ট্যাংক: জিআইসি এডিশন এবং দ্য লাস্ট সোল।
মূল আয়োজন শুরু হয় ২১ আগস্ট। তবে এর ঠিক এক দিন আগে, অর্থাৎ ২০ আগস্ট একটি প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এই দিন গ্রেগরিয়ান শিক্ষার্থীরা নিজ নিজ ড্রয়িং বা আঁকাআঁকি জমা দেয়। পাশাপাশি ওয়াল ম্যাগাজিন বা দেয়ালিকা, স্ক্র্যাপবুক ও গিফট কার্ডও জমা নেওয়া হয়।
পর্দা নামলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের২১ আগস্ট শুরু হয় কার্নিভালের প্রথম দিনের মূল কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সম্পাদক ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি।
উৎসবের প্রথম দিনের শুরুটা ছিল দারুণ। গার্ড অব অনার, জাতীয় সংগীত ও স্কুল সংগীতের মধ্য দিয়ে পর্দা ওঠে অনুষ্ঠানের। এরপর একে একে অনুষ্ঠিত হয় নানা প্রতিযোগিতা। সন্ধ্যায় ছিল চমৎকার এক আয়োজন। রেনেসাসের দারুণ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কার্যক্রম।
কার্নিভালের দ্বিতীয় দিনটিও ছিল রোমাঞ্চে ভরপুর। দিনের শুরুতেই ছিল আইকিউ টেস্ট, ক্লে ক্রিয়েশনস ও অরিগামি। দুপুরের আগেই অনুষ্ঠিত হয় মিনি শার্ক ট্যাংক: জিআইসি এডিশন। এরপর মঞ্চে গড়ায় দ্য লাস্ট সোল। প্রতিযোগীদের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত আসে বিকেলে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
রোবটিকসের অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশসমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হপলন সাইবার সিকিউরিটি লিমিটেড ও ভ্রুম সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেকচার পাবলিকেশনস লিমিটেডের মহাব্যবস্থাপক মুরাদ হাসান খুরশিদ। প্রথম দিনের মতো এই পর্বেও সভাপতিত্ব করেন সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সম্পাদক ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি।
সবশেষে ছিল কনসার্ট। ব্লু জিন্স ব্যান্ডের প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে দুই দিনের এই বিশাল আয়োজনের।
এই কার্নিভালে ম্যাগাজিন পার্টনার ছিল বিজ্ঞানচিন্তা।
চট্টগ্রামে জ্যোতির্বিজ্ঞান কর্মশালা আয়োজিত