মমতার বিরুদ্ধে মামলা করল পুলিশ

· Prothom Alo

সমাবেশ আয়োজনে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অমান্য করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মমতার দল তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মামলা করেছে কলকাতার হেস্টিংস থানা-পুলিশ।

গতকাল শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের এক পাশ খোলা রেখে সমাবেশ করার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়েছিল, ছাত্র পরিষদের এই সমাবেশ ও অনুষ্ঠান হবে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত। অভিযোগ উঠেছে, মমতা সমাবেশ নির্দিষ্ট সময় পার হওয়ার পরও চালিয়ে যান।

Visit mchezo.co.za for more information.

এই মামলায় ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়েছে, মমতা এবং সভার আয়োজকেরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সমাবেশ করেন। এমনকি তাঁরা পুলিশের ব্যারিকেড জোর করে সরিয়ে দেন। এ ছাড়া ওই স্থানে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।

হাইকোর্টের নির্দেশ ছিল, ক্যাথিড্রাল রোডের এক লেনে সভা হবে। আর অন্য লেনে যানবাহন চলবে। অভিযোগ উঠেছে, সেই নিয়ম মানেননি মমতা। ফলে দুই লেনই বন্ধ হয়ে গিয়েছিল। এতে যানজট তৈরি হয়।

এদিকে কলকাতার ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করেছে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদ। জাতীয় কংগ্রেসও কলকাতার মহাজাতি সদনে আলাদাভাবে তাদের ছাত্রসংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

Read full story at source