সরাইলে দুই ট্রাকের সংঘর্ষের পর ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

· Prothom Alo

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট আরও দীর্ঘ হচ্ছে।

Visit palladian.co.za for more information.

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ যানজটের খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও চালক। দুর্ঘটনায় উভয় ট্রাকের চালকের দুজন সহকারী গুরুতর আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় মহাসড়কটির সিলেট থেকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের বেড়তলা বাজার থেকে বিশ্বরোড মোড় হয়ে ইসলামাবাদ এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
এক লেনে চলতে গিয়ে সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুই চালকের সহকারী পৃথক ট্রাকের ভেতরে আটকা পড়েন।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ যানজটের খবর পাওয়া গেছে

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আল–আমিন (২৮) ও ইমরান হোসেন (২৬) নামের উভয় ব্যক্তিকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এর আগেই ঢাকামুখী লেন বন্ধ হয়ে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

সরাইল বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে উন্নয়নকাজ চলমান থাকায় এমনিতেই সেখানে যানবাহন ধীরগতিতে চলাচল করে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনগুলোকে বিশ্বরোড মোড় পার হতে বেগ পেতে হয়। এ কারণে ওই এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার পর যানজট আরও তীব্র হয়।

আবদুল হালিম, সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শকসকাল থেকেই পুলিশ সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে

আট বছর ধরে চলছে চার লেনের কাজ

সড়ক ও জনপথ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক উন্নয়নের এই প্রকল্পের কাজ আট বছর ধরে ধীরগতিতে চলছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজটি করছে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন কারণে একাধিকবার কাজ বন্ধ ছিল। মহাসড়কের উন্নয়নকাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও এখনো পুরো সড়ক দুই লেনে যান চলাচলের উপযোগী হয়নি। অধিকাংশ স্থানে যানবাহনকে এক লেন দিয়ে চলাচল করতে হচ্ছে। আজকের দুর্ঘটনাও এক লেন দিয়ে যান চলাচলের সময় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুল হালিম দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, সকাল থেকেই পুলিশ সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Read full story at source