নেপালে দুর্যোগে প্রাণহানিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শোক

· Prothom Alo

নেপালে দুর্যোগ ও প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির প্রেস উইং আজ বৃহস্পতিবার জানায়, নেপালে ব্যাপক প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Visit moryak.biz for more information.

এর আগে নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় গতকাল বুধবারের আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নেপালের পর্যটন কর্মকর্তা ও পুলিশ জানায়, নেপাল ও তিব্বতে এ পর্যন্ত ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক।

নেপালে ত্রাণ–উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

Read full story at source