প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াক করলেন সোফি আদেনো

· Prothom Alo

প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের (মহাকাশে হাঁটা বা ঘোরা) গৌরব অর্জন করেছেন নভোচারী সোফি আদেনো। ঐতিহাসিক এই মাইলফলক অর্জনের পাশাপাশি মহাকাশ স্টেশনের অ্যানটেনা প্রতিস্থাপনের কাজও করেছেন তিনি। গত ১৮ আগস্ট সোফি আদেনো এবং নাসার নভোচারী অনিল মেনন প্রথম মহাকাশ স্টেশনের কমিউনিকেশন নেটওয়ার্কের জন্য ব্যবহৃত স্পেস-টু-গ্রাউন্ড অ্যানটেনা প্রতিস্থাপনের কাজ শুরু করেন। এরপর গতকাল মঙ্গলবার আদেনো ও মেনন আবারও মহাকাশ স্টেশনের বাইরে স্পেসওয়াকের মাধ্যমে অ্যানটেনা প্রতিস্থাপনের অসমাপ্ত কাজ শেষ করেছেন।

Visit afsport.lat for more information.

নাসার তথ্যমতে, গত ১৮ আগস্ট সাড়ে ছয় ঘণ্টা ধরে চলা জটিল অভিযানে মহাকাশ স্টেশনের জেড১ ট্রাসের ওপর অবস্থিত পুরোনো অ্যানটেনা প্রতিস্থাপনের পাশাপাশি নতুন ইউনিট সংযোগের প্রস্তুতি নিয়ে কাজ করেন দুই নভোচারী। তবে চাপযুক্ত স্পেসস্যুট পরে কাজ করার নানাবিধ জটিলতা এবং সময়ের স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অ্যানটেনা সম্পূর্ণ স্থাপন ও সচল করতে ব্যর্থ হন তাঁরা।

সোফি আদেনো

গতকাল মঙ্গলবার আদেনো ও মেনন আবারও মহাকাশ স্টেশনের বাইরে স্পেসওয়াকের মাধ্যমে অ্যানটেনা প্রতিস্থাপনের অসমাপ্ত কাজ শেষ করেছেন। দ্বিতীয় স্পেসওয়াকের সময় তারা মহাকাশ স্টেশনে একটি অতিরিক্ত স্পেস-টু-গ্রাউন্ড অ্যানটেনা সফলভাবে প্রতিস্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ দিয়েছেন।

প্রসঙ্গত, মহাকাশ স্টেশনে নিয়মিত বিরতিতে মহাকাশচারীরা সফর করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন। সাধারণত মহাকাশ স্টেশনে কোনো ত্রুটি দেখা দিলে মহাকাশচারীরা নিজেরাই দ্রুত মেরামত করার চেষ্টা করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিজিটিএন

Read full story at source