কেপ স্লিভসের রাজকীয় গ্ল্যাম লুকে সাফা কবির

· Prothom Alo

সাফা কবিরের নতুন গ্ল্যাম লুকটি যেন চোখে লেগে থাকার মতো। লেহেঙ্গার এই সাজ হতে পারে পার্টি কিংবা বিশেষ আয়োজনের দারুণ অনুপ্রেরণা।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি ধরা দিয়েছেন এক ঝলমলে গ্ল্যামারাস লুকে।

Visit sportfeeds.autos for more information.

চোখধাঁধানো এই পোশাক বাংলাদেশের জনপ্রিয় প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারা’র গ্ল্যামারাস কালেকশনের।

View this post on Instagram

A post shared by anzara (@anzara.official)

টোন–অন–টোন সিকুইনের কাজ করা নুড–পিচ শেডের মারমেইড স্টাইলের লেহেঙ্গা স্কার্ট পরেছেন তিনি। জুটি হয়েছে ম্যাচিং ফ্লোরাল লেসের কাজ করা সুইটহার্ট নেকলাইনের ব্রালেট।

তবে পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ কেপ স্লিভ। হাই–নেক কলারের এই কেপ স্লিভটি সাফার সাজে যোগ করেছে রাজকীয় ও ড্রামাটিক টাচ।

ব্লাউজ ও কেপের বর্ডার থেকে ঝুলে থাকা ক্রিস্টাল টারসেল লুকটিতে এনে দিয়েছে বাড়তি আবেদন।

জমকালো পোশাকের সঙ্গে গয়না নির্বাচনে অবশ্য ছিল পরিমিতির ছোঁয়া। ডায়মন্ড নেকপিস, দুল ও চুড়িতে সাজ সম্পূর্ণ করেছেন তিনি।

চুলে স্লিক–ব্যাক মিড–পনিটেল করায় গলার জমকালো নেকলাইন ও আনজারার এক্সক্লুসিভ ডিজাইনার কেপের কাটিং আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। মেকআপে ঘন আইল্যাশ ও নিখুঁত আইলাইনারে চোখের সাজ ছিল বেশ আকর্ষণীয়, আর গ্লসি নুড লিপে সম্পূর্ণ হয়েছে পুরো লুক।

সব মিলিয়ে সাফা কবিরের এই গ্ল্যামারাস সাজে ধরা দিয়েছে আধুনিকতার সঙ্গে রাজকীয়তার দারুণ মেলবন্ধন, যা জমকালো উৎসব, পার্টি কিংবা রিসেপশনের সাজের জন্য হতে পারে অনুপ্রেরণা।

ছবি: আনজারা

Read full story at source