অবশেষে ডারউইনে হার বাংলাদেশ এইচপির

· Prothom Alo

টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। অস্ট্রেলিয়ার ডারউইনে আজ টপ এন্ড টি-টুয়েন্টিতে নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ এইচপি।

এই হারের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে আছে এইচপি। চার ম্যাচে দলটির পয়েন্ট ৬। সমান ম্যাচে স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের পয়েন্টও ৬। তবে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশের প্রতিনিধিরা। এইচপির নেট রান রেট +১.১০৮, নর্দার্ন টেরিটরির +০.৬২৬। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল প্লে-অফ পর্বে উঠবে।

Visit h-doctor.club for more information.

৪ উইকেট নিয়েছেন আবদুল গাফফার সাকলাইন

আজ ডিএক্সসি অ্যারেনায় টসে জিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে ব্যাটিংয়ে পাঠায় এইচপি। দলটি ৯ উইকেটে করে ১৬৪ রান। শেষ ওভারে মিডিয়াম পেসার আবদুল গাফফার সাকলাইন ৫ রান দিয়ে ৩ উইকেট না নিলে স্কোরটা আরও বড় হতে পারত। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকলাইন। এ ছাড়া ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার মোহাম্মদ রুবেল। অ্যাডিলেডের দলটির হয়ে ২০ বলে ৩৮ রান করেছেন ওপেনার টমাস কেলি।

চাঁদে আর্জেন্টাইন ক্লাবের পতাকা নিয়ে গিয়েছিলেন আর্মস্ট্রং, যে ঘটনা অনেকেরই অজানা

রান তাড়ায় প্রথম বলেই জিসান আলমকে হারিয়ে ফেলে এইচপি। এরপর দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬১ রান যোগ করেন হাবিবুর রহমান ও আরিফুল ইসলাম। ১৮ বলে ২৩ রান করে হাবিবুরের বিদায়ের নিয়মিত বিরতিতে উইকেটে হারানো এইচপি রানের গতি বাড়াতে পারেনি। ৫৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করে আরিফুল যখন ফেরেন ১৮ ওভারে এইচপির স্কোর ১২৯/৭। শেষ দুই ওভারে ৩৬ রানের সমীকরণটা শেষ ওভারের আগে দাঁড়ায় ৩৩ রানের। ওভারটায় ১১ রান তুলে ব্যবধান কমানো এইচপি থামে ৯ উইকেটে ১৪৩ রান তুলে।

আগামী পরশু পঞ্চম খেলবে বাংলাদেশ এইচপি। ডিএক্সসি অ্যারেনায় প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’ দল।

কুমিরের রাজধানী থেকে ‘ফিশিং ক্যাপিটাল’—কী দেখল বাংলাদেশ

Read full story at source