সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৫ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit newssport.cv for more information.

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা? সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিস্তারিত পড়ুন...

চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারব না

প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সরকার ছয় মাসে কিছু পদক্ষেপ নিয়েছে, আরও নেওয়ার অপেক্ষায়। গ্যাস–বিদ্যুতের সমস্যা, রাজস্ব আদায় পরিস্থিতি, আইএমএফ থেকে ঋণ, বিনিয়োগ পরিস্থিতি ও সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত পড়ুন...

উপস্থাপক সামিয়ার ক্যানসার ফিরে এসেছে, এবার লড়াইটা অন্য রকম

সামিয়া আফরিন

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর পরিস্থিতি স্থিতিশীল হয়েছিল, ফিরেছিলেন স্বাভাবিক জীবনেও। কিন্তু সেই স্বস্তির মধ্যেই তিন মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এবার ওভারিয়ান ক্যানসার। বিস্তারিত পড়ুন...

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

ব্রাজিল ফুটবল দল

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিস্তারিত পড়ুন...

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: শর্ত, কৌশল না সুযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সবার আগে বাংলাদেশ’ মানে প্রতিটি সিদ্ধান্তের চূড়ান্ত মাপকাঠি হবে জাতীয় স্বার্থ। আর সেই স্বার্থে প্রত্যর্পণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পানি, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত, কানেকটিভিটি ও আঞ্চলিক নেতৃত্বও সমানভাবে জরুরি। বাংলাদেশের নীতি তাই হওয়া উচিত: দাবিতে দৃঢ়তা, আলোচনায় বাস্তববাদ আর ফলাফলে জাতীয় স্বার্থ। বিস্তারিত পড়ুন...

Read full story at source