পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

· Prothom Alo

পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।

Visit turconews.click for more information.

আজ রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

একইভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিসংক্রান্ত কাজ সম্পাদনে সহায়তা করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠিত হয়। এই সরকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আর প্রতিমন্ত্রী করা হয়েছিল বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা করা হয় হুমায়ুন কবিরকে।

এর মধ্যে গত শুক্রবার নতুন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Read full story at source