ভয়ংকর সেই সম্পর্কে প্রতিদিনই কাঁদতেন নায়িকা, করাতে হয়েছে চোখের অস্ত্রোপচারও
· Prothom Alo
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে একটি ‘বিষাক্ত’ (টক্সিক) সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কের মানসিক নির্যাতন তাঁর জীবনে এমন প্রভাব ফেলেছিল যে আতঙ্কের আক্রমণ (প্যানিক অ্যাটাক), দ্রুত ওজন কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল তাঁকে।
ধন্যা ভার্মার সঙ্গে ‘আই অ্যাম উইথ ধন্যা ভার্মা’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অনুপমা বলেন, তিনি ওই সম্পর্ককে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মকেন্দ্রিক মানসিক নির্যাতনের অভিজ্ঞতা হিসেবে দেখেন। তাঁর ভাষ্য, সম্পর্কটি এমন এক চক্রে আটকে ছিল, যেখানে ভালোবাসা, ঝগড়া, মানসিক ভেঙে পড়া, ক্ষমা চাওয়া এবং আবার একই আচরণ—সবকিছু বারবার ফিরে আসত।
Visit truewildgame.com for more information.
এ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে পড়ে। অনুপমা জানান, তীব্র উদ্বেগ, প্যানিক অ্যাটাক, ব্ল্যাকআউট, দ্রুত ওজন কমে যাওয়া, এমনকি কথোপকথনের পর বমি হওয়া এবং খেতে না পারার মতো সমস্যায় ভুগতেন তিনি।
সবচেয়ে বড় ধাক্কা আসে, যখন অনুপমার শারীরিক অবস্থা কাজের ওপরও প্রভাব ফেলতে শুরু করে। তিনি বলেন, একসময় তাঁর ডান চোখ অনবরত কাঁপতে শুরু করে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে শুটিং বন্ধ রাখতে হয়। পরে হঠাৎ তাঁর চোখের অশ্রুগ্রন্থি (ল্যাক্রিমাল গ্ল্যান্ড) ফুলে যায় এবং অস্ত্রোপচার করাতে হয়।
নিজের সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনুপমা বলেন, ‘আমার শরীরে এমন অনেক ক্ষত রয়েছে—শারীরিক নির্যাতনের কারণে নয়, কিন্তু শরীর ও মনে এমন কিছু ক্ষতি হয়েছে, যা কোনো দিনই পুরোপুরি সেরে উঠবে না।’
অনুপমা আরও জানান, এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসা বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে তা নয়। তাঁর ভাষায়, এটি ছিল যেন ‘মাকড়সার জাল’। ক্রমাগত গ্যাসলাইটিং ও মানসিক কৌশলের কারণে তিনি দীর্ঘ সময় বুঝতেই পারেননি কী ঘটছে। পরে ধীরে ধীরে তিনি অসংগতিগুলো ধরতে শুরু করেন, মিথ্যা শনাক্ত করেন এবং প্রতিবাদ করতে থাকেন। তখনই তাঁর কাছে স্পষ্ট হতে থাকে যে প্রতিবারই দোষ তাঁর ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল।
ডেটিং অ্যাপে পরিচয় থেকে বিয়ে, অভিনেত্রীর করুণ মৃত্যু, কী ঘটেছিল তৃষার জীবনেঅনুপমা বলেন, শেষ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটে, যার পর দুই পরিবারের সদস্যরাও বিষয়টিতে জড়িয়ে পড়েন। তখন ওই সম্পর্কের মুখোশ খুলে যায় এবং তিনি প্রথমবারের মতো সেই মানুষের প্রকৃত আচরণ স্পষ্টভাবে দেখতে পান।
তবে সাক্ষাৎকারে অনুপমা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। সাম্প্রতিক সময়ে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও অনুপমা কিংবা ধ্রুব—কেউই কখনো প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।
বর্তমানে অনুপমার হাতে রয়েছে ‘ভোগী’, ‘ক্রেজি কল্যাণম’সহ একাধিক দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র।
ইন্ডিয়া টুডে অবলম্বনে