রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

· Prothom Alo

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। ঢাকায় নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক অভিনন্দনবার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

পৌডেল নেপাল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নেপালের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Visit playerbros.org for more information.

দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে বলে প্রেসিডেন্ট পৌডেল আশা প্রকাশ করেন।

Read full story at source