অস্ট্রেলিয়ায় ‘পারফেক্ট’ জয়ের রেসিপিটা জানালেন মিরাজ

· Prothom Alo

ডারউইনে জয়ের পর উদ্‌যাপনের খুব একটা উপলক্ষ পেলেন না মেহেদী হাসান মিরাজ। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে দাঁড়িয়ে যেতে হলো অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যালিসা হিলির সঙ্গে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর অনুভূতিটা ঠিক কেমন? অস্ট্রেলিয়ারই দুই সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার হয়ে জানতে চেয়েছিলেন মিরাজের কাছে।

Visit asg-reflektory.pl for more information.

মিরাজ বললেন, ‘যেভাবে আমরা খেলেছি, দৃঢ়তা দেখিয়েছি—আমার কাছে মনে হয় সবকিছু একদম পারফেক্ট ছিল।’ সত্যিই তো তাই। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ টেস্ট খেলতে গেছে ২৩ বছর পর। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ডারউইন টেস্ট জিতবে, তা আর কতজনই–বা বিশ্বাস করেছিলেন!

তার ওপর প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। ওই ম্যাচের প্রথম ইনিংসেই অবশ্য সেঞ্চুরি পেয়েছিলেন মিরাজ। সেই আত্মবিশ্বাস কি দলে বাকিদের ভেতর ছড়িয়ে দিয়েছিলেন?

মিরাজের উত্তর, ‘আমাদের বিশ্বাসটা ছিল। প্রস্তুতি ম্যাচ হারের পর ভাবতে হয়েছে কীভাবে কী করা যায়। আমাদের সবার জন্য দারুণ একটা সুযোগ, অনেক দিন পর এখানে খেলতে এসেছি। তারা খুব ভালো দল, বিশ্বসেরা। যদি আমরা তাদের হারাতে পারি, তাহলে তা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। সবার কাছে একটাই বার্তা ছিল—আমাদের বিশ্বাস করতে হবে, না হলে বেশি দূর যেতে পারব না।’

বাংলাদেশের সমর্থকদের নিয়ে মিরাজআমার মনে হয় দেশের সবাই খুব খুশি। এটা খুব গর্বের একটা মুহূর্ত, তারা তা উপভোগ করছে। অনেক বাংলাদেশি এখানেও এসেছে, তাদের ধন্যবাদ জানাই আসার জন্য। আমার মনে হয় তারাও বিশ্বাস করেছিল, আমরা ম্যাচটা জিততে পারি।

শেষ পর্যন্ত এই বিশ্বাসের জোরেই অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ। এই শতাব্দীতে ভারতের পর দ্বিতীয় এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল নাজমুল হোসেনের দল। শ্রীলঙ্কার মতো দলও তো কখনো অস্ট্রেলিয়ার মাঠে জয় পায়নি।

বাংলাদেশের ‘বিপদের বন্ধু’ মিরাজকে মনে রাখবে অস্ট্রেলিয়া

এমন এক জয়ের বাংলাদেশের মানুষের আনন্দটা কেমন—জানতে চাওয়া হয়েছিল মিরাজের কাছে। হিলির এ প্রশ্নের উত্তরে মিরাজ বললেন, ‘আমার মনে হয় দেশের সবাই খুব খুশি। এটা খুব গর্বের একটা মুহূর্ত, তারা তা উপভোগ করছে। অনেক বাংলাদেশি এখানেও এসেছে, তাদের ধন্যবাদ জানাই আসার জন্য। আমার মনে হয় তারাও বিশ্বাস করেছিল, আমরা ম্যাচটা জিততে পারি।’

বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দারুণ ইনিংস খেলেন মিরাজ

এই টেস্টে বল ও ব্যাট হাতে দুর্দান্ত করেছেন মিরাজও। প্রথম ইনিংসে বিপদের সময় টেল এন্ডারদের নিয়ে লড়াই করে ৬৫ রান করেন। পরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতেও পেয়েছেন ৫ উইকেট। তবে কৃতিত্বটাও সতীর্থদের ভাগ করে দিয়েছেন মিরাজ।

তাঁর ভাষায়, ‘তারা (শেষের ব্যাটসম্যানরা) আমাকে সুযোগ করে দিয়েছে। যদি তারা আউট হয়ে যেত, তাহলে আমি রান করার সুযোগ পেতাম না। আমি শুধু তাদের একটা কথাই বলেছি, টিকে থাকতে হবে। তাদের বোলিং ভালো, আমাদের ইতিবাচক খেলতে হবে। কে বল করছে, তা না ভেবে শুধু বলটা খেলতে হবে।’

‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’

Read full story at source