নখ লম্বা করে রেকর্ড শ্রীধরের
· Prothom Alo

বিশ্বের মাত্র ১০ শতাংশ মানুষ বাঁহাতি। বিষয়টি এমনিতেই বিশেষ। আর এই বিশেষ বিষয়কে আরও বিশেষ করে তুলেছেন শ্রীধর চিল্লাল নামের ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের এক ব্যক্তি। তিনি তাঁর বাঁ হাত ব্যবহার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন।
শ্রীধর চিল্লাল ২০১৪ সালের ১৭ নভেম্বর এক হাতে দীর্ঘতম নখের সর্বকালের রেকর্ড ভাঙেন। তাঁর বাঁ হাতের পাঁচটি নখের মোট দৈর্ঘ্য ছিল ২৯ ফুট ১০ ইঞ্চি, যা প্রায় একটি তিনতলা ভবনের সমান উঁচু।
Visit asg-reflektory.pl for more information.
শ্রীধরের বাঁ হাতের প্রতিটি নখ আলাদাভাবে মাপা হয়েছিল। এতে দেখা যায়, তাঁর কনিষ্ঠা আঙুলের নখের দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি, অনামিকা আঙুলের ৫ ফুট ১১ ইঞ্চি, মধ্যমা আঙুলের ৬ ফুট ১ ইঞ্চি, তর্জনী আঙুলের ৫ ফুট ৪ ইঞ্চি এবং বৃদ্ধাঙ্গুলির ৬ ফুট ৬ ইঞ্চি।
শ্রীধর কেন তাঁর নখ বাড়িয়েছিলেন? এটি শুরু হয়েছিল ১৯৫২ সালে। ওই সময় তাঁর এক বন্ধু দুর্ঘটনাবশত তাঁদের শিক্ষকের একটি লম্বা নখ ভেঙে ফেলেন। শিক্ষক মহাশয় ছাত্রদের বলেছিলেন, ‘তোমরা নিজেরা লম্বা নখ না রাখা পর্যন্ত কখনোই বুঝতে পারবে না, এগুলো না ভাঙার জন্য কতটা যত্নের প্রয়োজন।’
তখন থেকেই একটি চ্যালেঞ্জ শুরু হয়। মাত্র ১৬ বছর বয়সে দুই বন্ধু নখ বাড়াতে শুরু করেন, কে সবচেয়ে লম্বা নখ রাখতে পারে। শ্রীধরের বয়স বৃদ্ধির সঙ্গে নখগুলোও দীর্ঘ হতে থাকে। এই যাত্রায় তিনি কিছু অসুবিধার মুখে পড়েন। তিনি আলোকচিত্রী পেশায় ঢোকেন। তাঁই নখগুলোর সঙ্গে মানিয়ে নিতে বিশেষভাবে তৈরি একটি হ্যান্ডেল ব্যবহার করেই কেবল তিনি ক্যামেরা ব্যবহার করতে পারতেন।
বিশ্বের দীর্ঘতম নখ নিয়ে ৬৬ বছর জীবন যাপন করেন। পরে ২০১৮ সালের জুলাইয়ে তিনি সেগুলো কেটে ফেলার কঠিন সিদ্ধান্ত নেন।
একবার শ্রীধর গিনেসকে বলেছিলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃতি পাওয়ার পর আমার মনে হয়েছিল, আমি আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জন করেছি।’
নখ কেটে ফেলাটা কষ্টের অভিজ্ঞতা হলেও নিউইয়র্ক ও আমস্টারডামের ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ জাদুঘরে শ্রীধরের নখগুলো স্থায়ীভাবে প্রদর্শন করা হচ্ছে।