জো বাইডেনের ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে

· Prothom Alo

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। গত শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর ২০২৫ সালের মে মাসে জো বাইডেন জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ক্যানসার তখন তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছিল। শনাক্ত হওয়া ক্যানসার বেশ আগ্রাসী ধরনের।

Visit truewildgame.online for more information.

এরপর বাইডেনের চিকিৎসা শুরু হয়। এর মধ্যে ছিল রেডিয়েশন ও হরমোন থেরাপি। গত মাসে নিজের স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় ৮৩ বছর বয়সী বাইডেন বলেছিলেন, ‘খুব ভালোভাবেই’ তাঁর চিকিৎসা চলছে।

শুক্রবার রাতে প্রকাশিত বিবিসি নিউজনাইটের এক দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যানসার হাড়সহ বিভিন্ন জায়গায় আরও ছড়িয়ে পড়েছে।

তবে শুক্রবার রাতে প্রকাশিত বিবিসি নিউজনাইটের এক দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যানসার হাড়সহ বিভিন্ন জায়গায় আরও ছড়িয়ে পড়েছে।

হান্টার বলেন, ‘এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই খুব দুর্বল করে দেওয়ার মতো। কিন্তু তিনি (বাইডেন) এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন। তিনি এ দেশকে নিয়ে খুব আশাবাদী।’

বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় সাক্ষাৎকারে হান্টারকে কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তিনি বলেন, ‘এটা খুব, খুব কঠিন। তাঁকে এভাবে কষ্ট পেতে দেখা সত্যিই খুব দুঃখের।’

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

সবচেয়ে বেশি বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। তারপরও ২০২৪ সালে ৮১ বছর বয়সে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

তবে ওই বছরের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে তাঁর পারফরম্যান্স ব্যাপকভাবে সমালোচিত হয়। এরপর ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে প্রচণ্ড চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান।

পরে বাইডেনের বদলে দলের প্রার্থী হন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্বাচনে তাঁকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ত্বকের ক্যানসার কোষ অপসারণে অস্ত্রোপচার হলো বাইডেনের

Read full story at source