নতুন ১৬টি ভাইরাস তৈরি করল এআই

· Prothom Alo

বিজ্ঞানীরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রোগ্রাম ব্যবহার করে নতুন কিছু ভাইরাল জিনোম তৈরি করেছেন, যা পরিচিত যেকোনো প্রাকৃতিক ভাইরাসের চেয়ে আলাদা। এগুলো নির্দিষ্ট হোস্ট বা পোষকদেহে আক্রমণ চালাতে সক্ষম। বিজ্ঞানের এই অগ্রগতি চিকিৎসাক্ষেত্রে নতুন আশার সঞ্চার করলেও এর অপব্যবহার নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

Visit likesport.biz for more information.

গবেষণাপত্রটি সম্প্রতি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, এআই টুল ‘ইভো’র ভাষা শেখার মাধ্যম হিসেবে কাজ করেছে জেনেটিক সিকোয়েন্স। ঠিক যেভাবে চ্যাটজিপিটি এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ মডেলকে বিদ্যমান বিপুল তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আর্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এরপর এই এআই ব্যবহার করে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে হাজার হাজার জিনোম সমন্বয় তৈরি করেন। এআই দিয়ে তৈরি হাজার হাজার জিনোমের মধ্যে বিজ্ঞানীরা গবেষণাগারে প্রায় ৩০০টি ভাইরাস তৈরি করে পরীক্ষা চালান। তাঁরা দেখতে পান, এর মধ্যে ১৬টি ছিল কার্যকর বা জীবন্ত ভাইরাস।

Read full story at source