ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার চরম অপব্যবহারের’ অভিযোগ খেলোয়াড়দের সংস্থা ফিফপ্রোর

· Prothom Alo

বিশ্বকাপ আয়োজনের জন্য কোম্পানি খুলে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর অপব্যবহারের’ অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। ৭০টির বেশি দেশের খেলোয়াড় সংগঠন নিয়ে গঠিত সংস্থাটি বলেছে, ইনফান্তিনোর কর্মকাণ্ডে ফিফার প্রতি খেলোয়াড়দের আস্থা ‘মৌলিকভাবে ভেঙে পড়েছে’।

Visit extonnews.click for more information.

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের একটি প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা করেছিল ফিফা, যার মাধ্যমে বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতাগুলো আয়োজন করা হবে। এই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল সদস্য সংস্থাগুলোকে। তবে প্রবল বিরোধিতার মুখে গত সপ্তাহে এই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানায় ফিফা। বুধবার মরক্কোয় অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে ওই পরিকল্পনা কার্যক্রম ‘ভুল’ ছিল বলে স্বীকার করে নেয় ফিফা।

তবে ফিফার এই বিবৃতির ভাষা পছন্দ হয়নি ফিফপ্রোর। বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় সংগঠনটি বলেছে, এফএফই প্রস্তাব প্রত্যাহার অনিবার্য ছিল; কিন্তু তা প্রত্যাহারের অর্থ এই নয় যে প্রস্তাবটি পুরোপুরি মুছে গেছে।

ফিফপ্রো এটিকে নিছক পরিচালনাগত ব্যর্থতা না বলে সরাসরি ‘প্রেসিডেনশিয়াল ক্ষমতার গভীর অপব্যবহার’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির ভাষ্য, এফএফই প্রত্যাহার একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত ঠেকিয়েছে ঠিকই; কিন্তু আস্থার সংকট এখনো কাটেনি। সতর্কভাবে সাজানো বিবৃতি, অভ্যন্তরীণ পর্যালোচনা কিংবা প্রক্রিয়া উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে এই আস্থা পুনরুদ্ধার সম্ভব নয় বলেও মন্তব্য করেছে তারা।

ফিফপ্রো বলেছে, যেসব সংস্কার এমনিতেই থাকা উচিত ছিল, শুধু সেগুলোর ঘোষণা দিয়েও আস্থা ফেরানো যাবে না। এই সংস্কার এখন অপরিহার্য; কিন্তু তা ভবিষ্যতের দায়িত্ব, অতীতের জন্য মুক্তির উপায় নয়। সংগঠনটির দাবি, এই সংকট খেলোয়াড়দের তৈরি নয়; বরং তারাই চাইবে ফুটবল যেন এই সংকট থেকে আরও শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী সুরক্ষাব্যবস্থা এবং খেলাটির প্রাপ্য আস্থার যোগ্য নেতৃত্ব নিয়ে বেরিয়ে আসে।

ফিফপ্রো এ বিষয়ে ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে চিঠি দিয়ে পরিচালনা কাঠামোয় সংস্কারের দাবি জানিয়েছে। বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের দেখা সেই চিঠিতে বলা হয়েছে, ফিফা সভাপতির পদ প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠানকে পাশ কাটানোর জন্য নয়। বিশ্বকাপ কোনো সভাপতির ব্যক্তিগত সম্পদ নয়, ফিফাও নয়।

আফ্রিকার সমর্থনে মিত্র খুঁজে পেলেন ইনফান্তিনো

Read full story at source