বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

· Prothom Alo

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা বৃদ্ধি ও বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)–২০২৬–এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)–এর অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। এই ওয়েবসাইট থেকে নিবন্ধন করা যাবে।

Visit betsport.cv for more information.

বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরা এতে নিবন্ধন করতে পারবে। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন—সব মাধ্যমের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। ইন্টারনেট সংযুক্ত যেকোনো ডিজিটাল যন্ত্র, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব বা ডেস্কটপ কম্পিউটার থেকে নিবন্ধন সম্পন্ন করা যাবে। এ ছাড়া যারা বিগত বছরে অনলাইনে নিবন্ধন করে অংশগ্রহণ করেছিল, তারা পুরোনো অ্যাকাউন্টে লগইন করে তথ্য হালনাগাদেও নিবন্ধন সম্পন্ন করতে পারবে। নিবন্ধনের নির্দিষ্ট সময়সীমা এবং আঞ্চলিক ও জাতীয় পর্বের তারিখ ও স্থান চূড়ান্ত হলে তা ওয়েবসাইটে ঘোষণা অংশে ও নিবন্ধিত শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএস বা ই–মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যাদের জন্মনিবন্ধন ১ জানুয়ারি ২০১১–এর পরে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবে। ২০২৬ সালে শিক্ষার্থী যে শ্রেণিতে অধ্যয়নরত থাকবে, সে অনুযায়ী তার শ্রেণি নির্ধারিত হবে। অলিম্পিয়াডটি সাধারণত দুটি ধাপে অনুষ্ঠিত হয়—সারা দেশের আঞ্চলিক বা অনলাইন পর্ব ও ঢাকায় জাতীয় পর্ব। প্রতিটি শ্রেণিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান মিলিয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রশ্ন করা হবে। আঞ্চলিক পর্বে সাধারণত ১২ থেকে ২০টি সংক্ষিপ্ত ও বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকে এবং সময় থাকে এক থেকে দেড় ঘণ্টা, আর জাতীয় পর্বে আইজেএসওর আদলে সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি উদ্দীপকসহ বিশ্লেষণধর্মী প্রশ্নও থাকে।

আঞ্চলিক বা অনলাইন পর্ব ও জাতীয় পর্ব শেষে জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে বিডিজেএসওর জাতীয় ক্যাম্প। সেখান থেকে প্রথম বাছাই, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এবং সবশেষে আন্তর্জাতিক দল নির্বাচনী পরীক্ষার মধ্য দিয়ে গঠিত হবে সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আইজেএসওর বাংলাদেশ দল। ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগে দক্ষতা, আচরণ, মানসিক সক্ষমতা ও সার্বিক বিষয় বিবেচনা করেই চূড়ান্ত দল গঠন করা হয়।

Read full story at source