প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬। বিজ্ঞান: খাদ্যশৃঙ্খলের প্রতিটি স্তরকে বলে ‘খাদ্যস্তর’
· Prothom Alo

বিজ্ঞান: শূন্যস্থান পূরণ
Visit grenadier.co.za for more information.
১. বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে—বস্তুর ওপর নির্ভরশীল।
২. আমাদের শ্বাসকার্য চালানোর জন্য—প্রয়োজন।
৩. উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর—এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে।
৪. মাটিতে থাকা পুষ্টি উপাদান—মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়।
৫. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর—।
৬. প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাই–অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা—প্রক্রিয়ায় ব্যবহার করে।
৭. উদ্ভিদে সালোকসংশ্লেষণে উৎপন্ন—প্রাণী শ্বাসগ্রহণের সময় ব্যবহার করে।
৮. গাছের ডালে পাখি, বানর ও মৌমাছির বসবাস প্রমাণ করে যে উদ্ভিদ অনেক প্রাণীর—।
৯. মৌমাছি ও প্রজাপতি ফুলে ফুলে ঘুরে উদ্ভিদের—ঘটায়।
১০. পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের—সম্ভব হবে না।
১১. বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে—উপাদানে পরিণত হয়।
১২. উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে—ভারসাম্য বজায় থাকে।
১৩. প্রাণীর হাড়ের গুঁড়া থেকে তৈরি—মানুষ ফসল ফলাতে ব্যবহার করে।
১৪. মানুষ যখন পশুপালন করে, তখন প্রাণীর—সরবরাহ নিশ্চিত করে।
১৫. মানুষ—মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।
১৬. বনায়নের মাধ্যমে মানুষ উদ্ভিদের—নিশ্চিত করে।
১৭. যেসব প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায়, তারা হলো—।
১৮. যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে, তাকে—বলে।
১৯. খাদ্য ও খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের ওপর ভিত্তি করে — তৈরি হয়।
২০. বেঁচে থাকার জন্য জীবের—প্রয়োজন হয়।
২১. সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে বলে তাকে —বলা হয়।
২২. প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না বলে, তাদের—বলা হয়।
২৩. যেসব প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা হলো—স্তরের খাদক।
২৪. যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, তারা হলো—স্তরের খাদক।
২৫. একটি খাদ্যশৃঙ্খলে ঘাসফড়িংকে যদি ব্যাঙ খায়, তবে ব্যাঙ হবে—স্তরের খাদক।
২৬. দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা হলো—স্তরের খাদক।
২৭. সাপ ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করলে, সাপকে—স্তরের খাদক বলা হবে।
২৮. অধিকাংশ তৃতীয় স্তরের খাদক—।
২৯. খাদ্যশৃঙ্খলের প্রতিটি স্তরকে—বলে।
৩০. কোনো বাস্তুসংস্থানে বিদ্যমান একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে—তৈরি করে।
সঠিক উত্তর
১. জড়; ২. বায়ুর; ৩. কার্বন ডাই–অক্সাইড; ৪. পানির; ৫. নির্ভরশীল; ৬. সালোকসংশ্লেষণ; ৭. অক্সিজেন; ৮. আবাসস্থল; ৯. পরাগায়ন; ১০. বংশবৃদ্ধি; ১১. জড়; ১২. পরিবেশে; ১৩. সার; ১৪. খাদ্য; ১৫. চাষাবাদের; ১৬. সংখ্যাবৃদ্ধি; ১৭. খাদক; ১৮. খাদ্য; ১৯. খাদ্যশৃঙ্খল; ২০. শক্তি; ২১. উৎপাদক; ২২. খাদক; ২৩. প্রথম; ২৪. দ্বিতীয়; ২৫. দ্বিতীয়; ২৬. তৃতীয়; ২৭. তৃতীয়; ২৮. মাংসভোজী; ২৯. খাদ্যস্তর, ৩০. খাদ্যজাল।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা