নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

· Prothom Alo

রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা নিজে গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থাসহ সামগ্রিক নগর ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Visit asg-reflektory.pl for more information.

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেলে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলামকে ডেকে নেন। পরে বিকেল চারটার দিকে তাঁদের সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটির আওতায় থাকা বিভিন্ন এলাকার নগর ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িটি ইসিবি চত্বর; মিরপুর ডিওএইচএস; দিয়াবাড়ি; উত্তরা ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর; এয়ারপোর্ট সড়ক; কাকলী মোড়; মহাখালী; ফার্মগেট; মানিক মিয়া অ্যাভিনিউ; আসাদগেট; মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি; শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী ঘুরে যায়। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।

নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনা কার্যক্রম দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির প্রশাসক ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।

Read full story at source