একঝলক (২৭ জুলাই ২০২৬)
· Prothom Alo
ভোরের রক্তিম মেঘের আবরণ ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২৭ জুলাইচন্দ্রপ্রভা ফুলের কাছে উড়ছে এক ভ্রমর। কাটাছড়ি, রাঙামাটি, ২৭ জুলাইখেতে চাষ করা লালশাক বড় হয়ে উঠেছে। সঙ্গে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কার করে পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। সুলতান খাঁর ডাঙ্গি, ফরিদপুর, ২৬ জুলাইদই ভারে করে গ্রামের পথে পথে ফেরি করছেন রাজবাড়ীর খানখানাপুরের রঞ্জিত ঘোষ। চর মাধবদিয়া,ফরিদপুর, ২৬ জুলাইনীল আকাশে সাদা মেঘের ভেলা। সেই আকাশের নিচে ডানা মেলে উড়ছে একটি চিল। শিবগঞ্জ, সিলেট, ২৭ জুলাইসেতুর গার্ডার ধসে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে দুর্ঘটনা। কড়ইতলা, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ জুলাইবাঁশের তৈরি বাহারি নকশার দোলনায় শেষ মুহূর্তের রঙের ছোঁয়া দিচ্ছেন কারিগর গোবিন্দ চন্দ্র প্রামাণিক। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৭ জুলাইবৃষ্টিভেজা গ্রামের পথে সাইকেলে করে মাছের পোনা বিক্রি করতে বেরিয়েছেন এক পোনা ব্যবসায়ী। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৭ জুলাইবৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিল ও ঘেরের বিস্তীর্ণ এলাকা। পানিতে ভেসে উঠেছে গাছপালা আর কুঁড়েঘরের প্রতিবিম্ব। ডুমুরিয়া, খুলনা, ২৭ জুলাইহাজীগঞ্জ বাজার-সংলগ্ন একটি কারখানায় বিক্রির জন্য সারি সারি সাজিয়ে রাখা হয়েছে শুঁটকি সংরক্ষণের মাটির মটকা (কলস)। রাজনগর, মৌলভীবাজার, ২৬ জুলাইবাঁশের তৈরি বিভিন্ন গৃহস্থালি পণ্য বিক্রি করতে গ্রামের পথে যাচ্ছেন এক ফেরিওয়ালা। ঘাঘটপাড়া, রংপুর, ২৭ জুলাই
Visit asg-reflektory.pl for more information.