শিশু-কিশোরদের আয়োজন ‘শ্রাবণ মেঘের দিন’–এর রেজিস্ট্রেশন চলছে
· Prothom Alo

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ৩১ জুলাই অনুষ্ঠিত হবে দিনব্যাপী শিশু-কিশোর উৎসব ‘শ্রাবণ মেঘের দিন ২০২৬’। জলছবি আয়োজিত এ উৎসবের লক্ষ্য শিশু-কিশোরদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও আত্মবিশ্বাস বিকাশে অনুপ্রাণিত করা।
দিনব্যাপী উৎসবে শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও অভিনয় প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয়েছে পাপেট শো, ক্লে বা মাটির কাজের ওয়ার্কশপ এবং ভ্রমণবিষয়ক গল্প ও অভিজ্ঞতা বিনিময় পর্ব। এই পর্বে নিজের ভ্রমণ অভিজ্ঞতা শোনাবেন আলোকচিত্রী ও ভ্রমণ লেখক হোমায়েদ ইসহাক মুন।
Visit playerbros.org for more information.
এ ছাড়া উৎসব প্রাঙ্গণে সারা দিন চলবে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা মেলা। দিনের শেষভাগে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পরিবেশনা। এতে জলের গানের কনক আদিত্য এবং আকিব হুসাইনের ব্যান্ড ‘দ্য কিং’সহ বিভিন্ন শিল্পী অংশ নেবেন। উৎসবে অংশ নেওয়া সব শিশু-কিশোরকে অংশগ্রহণ সনদ দেওয়া হবে।
অরকার আঘাতে টুকরা টুকরা হলো সানফিশআয়োজকেরা জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর বিনোদনের এ সময়ে শিশুদের হাতে-কলমে শেখা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই এ আয়োজন। একই সঙ্গে নতুন বন্ধু তৈরি, দলগতভাবে কাজ শেখা এবং সৃজনশীল চর্চায় উৎসাহিত করাও উৎসবের অন্যতম উদ্দেশ্য।
উৎসবের নিবন্ধন এরই মধ্যে শুরু হয়েছে। আগ্রহী শিশু-কিশোর ও অভিভাবকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। নিবন্ধনের বিস্তারিত তথ্য জলছবির অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে। আয়োজন সহযোগীতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো, ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।
শিরোপা জিতলে খেলোয়াড়েরা জাল কাটেন কেন?