শাপলা চত্বরের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ অনেকে আসামি: চিফ প্রসিকিউটর
· Prothom Alo

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘খসড়া তদন্ত প্রতিবেদন’ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়। এতে জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে আসামি করা হয়েছে। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
Visit freshyourfeel.org for more information.
আমিনুল ইসলাম বলেন, খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার নাম এসেছে। এ ছাড়া তৎকালীন পুলিশপ্রধান, বিজিবিপ্রধানসহ কয়েকজনের নাম খসড়া তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এগুলো তাঁরা যাচাই-বাছাই করে দেখবেন।
শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতিখসড়া তদন্ত প্রতিবেদনে আর কাকে কাকে আসামি করা হয়েছে, এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘যেহেতু এটা খসড়া, চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ (পাননি) করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাইছি না বা পারছি না।’
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করেছে। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া তদন্ত প্রতিবেদন তারা দাখিল করেছে। সেই খসড়া তদন্ত প্রতিবেদনটি এখন চিফ প্রসিকিউটর পর্যালোচনা করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট তারিখ ধার্য রয়েছে।
শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকেসাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এ মামলায় গ্রেপ্তার আছেন।
মামলার অন্য আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ পলাতক।
শাপলা চত্বরের মামলায় আসামি হতে পারেন হাসানুল হক ইনু: চিফ প্রসিকিউটর শাপলা চত্বরের মামলা দ্রুত এগিয়ে যাচ্ছে, বিএনপি সরকার ও প্রসিকিউশনকে ধন্যবাদ: হেফাজতে ইসলাম