কুমিল্লায় এসপি-ছাত্রদল নেতার তুমুল তর্ক
· Prothom Alo

কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসপি মো. আনিসুজ্জামানের সঙ্গে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলামের তর্কাতর্কি হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতার 'ফ্যাসিবাদী' অভিযোগের জবাবে এসপি জানান, তিনি নিজেও একসময় ঢাকায় ছাত্রদল করতেন। এসপি ছাত্রদল নেতাকে রাজনৈতিক মঞ্চে তথ্যপ্রমাণ ছাড়া কথা না বলার এবং মামলার তথাকথিত 'বাণিজ্য' বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হওয়ার অভিযোগ করেন। ছাত্রদল নেতা ফখরুল তা অস্বীকার করেন।
Visit sportbet.rodeo for more information.