ইরানের হাতে হত্যার শিকার হলে করণীয় কী হবে, বলে রেখেছেন ট্রাম্প
· Prothom Alo

ইরানের হাতে নিহত হলে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, সেই নির্দেশনা ইতিমধ্যে দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দার ‘ইরানের এ ধরনের পরিকল্পনা’ সামনে আনার পর তিনি এ কথা জানলেন।
Visit casino-promo.biz for more information.
নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, ইরান তাঁকে গুপ্তহত্যা করলে কী করতে হবে, সে বিষয়ে তিনি ‘নির্দেশনা দিয়ে রেখেছেন’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার ওড়ানো হয়েছিল। মূলত সেই প্রসঙ্গ টেনেই তিনি এ কথা বলেন।
মার্কিন ওই ট্যাবলয়েড পত্রিকাকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় আছি। আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘তবে মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়, তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’
ট্রাম্প আরও বলেন, তেহরান বহু বছর ধরেই তাঁকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’
উল্লেখ্য, ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছিল বলে ইসরায়েলের গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যখন ভেঙে পড়ার আশঙ্কায়, ঠিক তখন ইহুদি রাষ্ট্রটির উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের এমন গোয়েন্দা দাবি দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে।
ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্যের উদ্দেশ্য কীইসরায়েলি দুটি সূত্র দাবি করেছে, এমন তথ্যটি চলতি সপ্তাহে এসেছে। অন্য একটি সূত্র বলেছে, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রমাগত গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে আসা এই দাবি নতুন।