একঝলক (৭ জুলাই ২০২৬)
· Prothom Alo
টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ের খাঁজে খাঁজে থাকা অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি আরও ঝুঁকির মুখে। শিমুলতলী, রাঙামাটি, ৭ জুলাইআমন মৌসুমের প্রস্তুতিতে বীজতলা থেকে ধানের চারা তুলতে ব্যস্ত কৃষকেরা। পানবাজার, রংপুর, ৭ জুলাইকৃষক বাবা মাঠে কাজ করতে গেছেন। তাঁর সকালের খাবার নিয়ে জমির পথে হাঁটছে এক শিশু। হরিদেবপুর, রংপুর, ৭ জুলাইসৌদি আরব থেকে আমদানি করা কাঁচা খেজুর বিক্রির জন্য ঝুড়িতে সাজিয়ে নিচ্ছেন এক ব্যবসায়ী। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ৭ জুলাইফেরি করে গামছা বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। সলঙ্গা, সিরাজগঞ্জ, ৭ জুলাইবাজারে বিক্রির জন্য আনা ভ্যানভর্তি বড় বড় কাঁঠাল। টেংগামাগুর, বগুড়া, ৭ জুলাইগাছে ফুটে থাকা বর্ষার ফুল চালতা পথচারীদের দৃষ্টি কাড়ছে। কাবাষট্রি, বগুড়া, ৭ জুলাইফলবাগানের পাশের গাছের ডালে বসে আছে একটি বসন্তবাউড়ি পাখি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৭ জুলাইনির্মাণাধীন সড়কের সুয়ারেজ লাইনের ঢাকনাকে অস্থায়ী আসন বানিয়ে শাক বিক্রি করছেন এক বিক্রেতা। নিরালা আবাসিক এলাকা, খুলনা, ৭ জুলাইসড়কের পাশে ফেলা হচ্ছে বাসাবাড়ির বর্জ্য। এতে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ এবং বাড়ছে জনভোগান্তি। শেখপাড়া খলিল চেম্বারের মোড়, খুলনা, ৭ জুলাইভাপসা গরমে ক্লান্ত এক ব্যক্তি সুরমা নদীর পাড়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। তোপখানা, সুরমাপাড়, সিলেট, ৭ জুলাইসুরমা নদীতে নৌকা ভাসিয়ে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত দুই জেলে। কাজীরবাজার, সিলেট, ৭ জুলাই
Visit rouesnews.click for more information.