বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখার স্থানগুলোয় নজরদারি করবে ডিএমপি
· Prothom Alo

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস যেন সহিংসতায় পরিণত না হয়, সে জন্য ঢাকার বিভিন্ন এলাকায় বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) খেলা দেখার স্থানগুলোয় বিশেষ নজরদারি করবে গোয়েন্দা বিভাগসহ (ডিবি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দায়িত্ব পালন করবে।
Visit asg-reflektory.pl for more information.
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ডিএমপির সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথায় কোথায় এ ধরনের আয়োজন রয়েছে, তা শনাক্ত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখতে। থানা-পুলিশ এবং ডিবি—উভয় পক্ষের সদস্য সেখানে মোতায়েন থাকবে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ডিবির দায়িত্বে থাকা ডিএমপির এই অতিরিক্ত কমিশনার নগরবাসীর উদ্দেশে বলেন, ‘আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বিষাদে পরিণত না হয়। খেলায় হার-জিত থাকবেই। নিজের দলের জয় উদ্যাপন করুন, তবে অন্যের মত ও সমর্থনের প্রতিও সহনশীল থাকতে হবে।’
গত বুধবার রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার ওরফে (৪৫) বাদশা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগ জানায়, গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদ্যাপনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজাচ্ছিল। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নীরব নামে এক যুবককে মারধর করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় বিএনপির ইউনিট সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।
আদাবরে ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে বিএনপি নেতাকে হত্যা, আটক ১০: পুলিশ