বেহাল গণপরিবহন

· Prothom Alo

রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের ভরসা গণপরিবহন; কিন্তু এই পরিবহনের বড় একটি অংশ চলছে ভাঙাচোরা ও ফিটনেসবিহীন অবস্থায়। কোথাও কাচের পরিবর্তে প্লাস্টিক, কোথাও মরিচা ধরা বডি, আবার কোথাও ইঞ্জিন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে চারপাশ। যাত্রীদের নিরাপত্তা যেমন প্রশ্নের মুখে, তেমনি বায়ুদূষণে বাড়ছে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকিও। রাজধানীর বিভিন্ন এলাকায় বেহাল গণপরিবহনের চিত্র।

Visit asg-reflektory.pl for more information.

সামনে কাচের পরিবর্তে প্লাস্টিক লাগিয়েই যাত্রী নিয়ে চলাচল করছে একটি লেগুনা।ত্রুটিপূর্ণ হেডলাইট নিয়েই সড়কে চলছে গণপরিবহন। রংচটা বডি ও ভাঙা কাচ নিয়েই সড়কে চলছে গণপরিবহন। ভাঙাচোরা ও মরিচা ধরা বডির যানবাহনে ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রীরা। পেছনের ভাঙা কাচ নিয়েই চলছে একটি বাস। জীর্ণ ও মরিচা ধরা কাঠামো নিয়েও থামেনি যাত্রী পরিবহন।নষ্ট সিগন্যাল বাতি ফিটনেসবিহীন বাসের ইঞ্জিন থেকে বের হওয়া কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।

Read full story at source