লতিফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

· Prothom Alo

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। ২০২০ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাঁর জন্ম ১৯৪৫ সালে।

দেশের ব্যবসায় জগতে এক অনুকরণীয় নাম লতিফুর রহমান। ব্যবসায় সততা ও নৈতিকতার কারণে সবার কাছে তিনি ছিলেন একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। ব্যবসার ক্ষেত্রে সামাজিকভাবে দায়বদ্ধ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী নেতা হিসেবে ২০১২ সালে লতিফুর রহমানকে সম্মানজনক অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডে ভূষিত করে নরওয়েভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন, অসলো। সৎ ও সফল উদ্যোক্তা হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু স্বীকৃতি পেয়েছেন।

Visit bettingx.bond for more information.

দুই নাতি যারেফ আয়াত হোসেন (বাঁয়ে) ও ফারাজ আইয়াজ হোসেনের (ডানে) সঙ্গে নানা লতিফুর রহমান। ২০১৬ সালের মে মাসে রাশিয়ায়।

বাংলাদেশে স্বাধীন সম্পাদকীয় নীতির ভিত্তিতে পরিচালিত গণমাধ্যম প্রতিষ্ঠায়ও লতিফুর রহমানের অবদান স্বীকৃত। তিনি দেশের সর্বাধিক পঠিত বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর উদ্যোক্তা।

লতিফুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার সেন্ট ফ্রান্সিস স্কুলে। ১৯৫৬ সালে শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুলে ভর্তি হন। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সিনিয়র কেমব্রিজ পরীক্ষা দেন। ঢাকায় ফিরে এসে ১৯৬৬ সালে লতিফুর রহমান চাঁদপুরের পারিবারিক পাটকল ডব্লিউ রহমান জুট মিলস লিমিটেডে নির্বাহী হিসেবে যোগ দেন। ১৯৭২ সালে টি হোল্ডিংস লিমিটেড চালুর মাধ্যমে নাম লেখান চা রপ্তানি ব্যবসায়। ১৯৮৭ সালে তাঁর নেতৃত্বে ট্রান্সকম গ্রুপের যাত্রা শুরু। ওষুধশিল্প, বৈদ্যুতিক, ইলেকট্রনিকস, গণমাধ্যম, কোমল পানীয়, চা, ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতে গ্রুপটির ব্যবসা রয়েছে। ২০১৭ সালে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড পেপসিকোর ‘গ্লোবাল বটলার অব দ্য ইয়ার ২০১৬’ পুরস্কার পায়।

দেশের ব্যবসায় জগতে এক অনুকরণীয় নাম লতিফুর রহমান। ব্যবসায় সততা ও নৈতিকতার কারণে সবার কাছে তিনি ছিলেন একজন প্রথিতযশা ব্যক্তিত্ব।

জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা পাঁচ বছর লতিফুর রহমান সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সভাপতি ছিলেন। এ ছাড়া দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশসহ ব্যবসা খাতের বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন ২০১৬ সালের এই দিনে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে উগ্রপন্থীদের এক হামলায় নিহত হন। ফারাজ আইয়াজ হোসেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের ছেলে।

Read full story at source