মাদক প্রতিরোধে তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে
· Prothom Alo

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। গাজীপুর বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Visit grenadier.co.za for more information.
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরে মানববন্ধন।গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, সাংবাদিক রেজাউল করিম, এ কে এম শিশির, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা ও শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধাসহ অন্যরা।
বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে দেশের তরুণ সমাজের জন্য বড় হুমকি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। তাঁরা তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করাও জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’
বন্ধু, গাজীপুর বন্ধুসভা