ভেনেজুয়েলার জন্য নেইমারের ৩ কোটি টাকার অনুদান, মেসির স্ত্রীর তহবিলে উঠল কত

· Prothom Alo

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফুটবল বিশ্বের দুই পরিচিত মুখ। নেইমার দিয়েছেন ব্যক্তিগত অনুদান, আর লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর তহবিলে জমেছে লাখো ডলার।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর ৭.৫ ও ৭.২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। আর হাজারো পরিবার এক মুহূর্তেই হারিয়েছে ঘরবাড়ি ও জীবিকার শেষ সম্বল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ ও বিভিন্ন অঙ্গনের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র এবং আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

Visit betsport.cv for more information.

২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন নেইমার

নেইমারের অনুদান

ভেনেজুয়েলার দুর্গত মানুষের জন্য ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন নেইমার। তাঁর দেওয়া অর্থ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, অস্থায়ী আশ্রয় ও জরুরি ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।

নেইমার এক প্রতিবেদনে ভেনেজুয়েলার মানুষের জন্য গভীর সহানুভূতি প্রকাশ করেন। আর অনুদান প্রসঙ্গে বলেন, ‘আশা করি, এই সহায়তা কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’

আন্তোনেলার সংগ্রহ

অন্যদিকে, শুধু ব্যক্তিগত অনুদান নয়, বড় পরিসরে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ফুটবল তারকা লিওলেন মেসির সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জো। তিনি জনপ্রিয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম গোফান্ডমিতে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করেন। এই অভিযানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ মার্কিন ডলার।

বড় পরিসরে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ফুটবল তারকা লিওলেন মেসির সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জো

আন্তোনেলার এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ ইতোমধ্যেই অনুদান দিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তহবিলে ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি জমা পড়েছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি টাকা।

সংগৃহীত অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

একজন ব্যক্তিগতভাবে অনুদান দিয়েছেন, আরেকজন নিজের উদ্যোগে ডোনেশন সংগ্রহ করেছেন। ফুটবল মাঠে তাঁরা ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধি হলেও, মানবিক সংকটে নেইমার ও আন্তোনেলার বার্তা একই। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ানো।

Read full story at source