আনসার ব্যাটালিয়নে বড় নিয়োগ, এসএসসি পাসে চাকরির সুযোগ
· Prothom Alo

দেশের সেবা ও জননিরাপত্তায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটি তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে নতুন জনবল নিয়োগ দেবে। ২৭ জুন থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
Visit esporist.org for more information.
আবেদনের শিক্ষাগত ও বৈবাহিক যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা
সিপাহি পদে আবেদনের জন্য প্রার্থীদের সুনির্দিষ্ট শারীরিক মানদণ্ড পূরণ করতে হবে:
উচ্চতা: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার)।
ওজন: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
বুকের মাপ: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখ বা দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।
সেনাবাহিনীতে চাকরি, ৩২১ ক্যাটাগরির ৫৪৮টি বেসামরিক পদে নিয়োগবয়সসীমা
আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।
প্রশিক্ষণ, কর্মস্থল ও সুযোগ–সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের গাজীপুরের সফিপুরে অবস্থিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি’তে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের সময় ও পরবর্তী সুযোগ–সুবিধাগুলো নিচে দেওয়া হলো:
প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর আনসার ব্যাটালিয়ন আইন ও বিধিমালা অনুযায়ী অঙ্গীভূত হয়ে কাজ করতে হবে।
অঙ্গীভূত হওয়ার পর রেশন, পোশাক ও ব্যাটালিয়নের নিয়ম অনুযায়ী অন্যান্য নির্ধারিত সুযোগ–সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএসে মাস্টার্স, জিপিএ ২.৫০ হলেই আবেদনআবেদনের প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটের (www.ansarvdp.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২০০ টাকা বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জমা দিতে হবে।
পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র
শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিচের মূল কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে:
১. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি।
২. সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ।
৩. পরীক্ষার সময় লেখার জন্য নিজস্ব কলম সঙ্গে আনতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন: file:///C:/Users/07037/Downloads/41d086e3–03e1–45ea–8f66–4cc79c2137f5.pdf
তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে, জেনে নিন আবেদনের বিস্তারিত