গড়পাড়া ইমামবাড়ির তাজিয়া মিছিলে মানুষের ঢল

· Prothom Alo

পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ির তাজিয়া মিছিলে মানুষের ঢল নামে। শুক্রবার (১০ মহররম) বেলা সাড়ে ৩টার দিকে মিছিলটি গড়পাড়া ইমামবাড়ি থেকে বের হয়ে জেলা শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়। প্রায় আট কিলোমিটার সড়কের দুই পাশে এবং আশপাশের ভবনের ছাদে দাঁড়িয়ে হাজারো মানুষ শোক মিছিল প্রত্যক্ষ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে মাতম, শোকগাথা পাঠ এবং কারবালার বিয়োগান্ত ঘটনার স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোক প্রকাশ করেন। শত বছরের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ির তাজিয়া মিছিল এবারও শোক, ইতিহাস, ধর্মীয় অনুভূতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

Visit milkshake.it.com for more information.

তাজিয়া মিছিলে নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। গতকাল বিকেলে মানিকগঞ্জ শহরের নতুন বসতি এলাকায়

গড়পাড়া ইমামবাড়ি কর্তৃপক্ষ জানায়, শত বছরের ঐতিহ্য অনুসরণ করে এবারও ১০ দিনব্যাপী আশুরার কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ এই শোক মিছিলে অংশ নেন এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

এ উপলক্ষে ইমামবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলা বসেছে। সেখানে গৃহস্থালির সামগ্রী, মনিহারি, লোহা-তামার জিনিসপত্র, শিশুদের খেলনা এবং বিভিন্ন খাবারের দোকানে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। মিছিল শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তাজিয়া মিছিল শুরুর আগে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের প্রধান খাদেম এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ভিএসজেএ) সভাপতি শাহ আরিফুর রহমান বাবু বলেন, ‘কারবালার ঘটনা সত্য, ন্যায়, মানবিক মূল্যবোধ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের চিরন্তন শিক্ষা বহন করে।’

মাগরিবের নামাজের পর শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের প্রধান খাদেম শাহ আরিফুর রহমান।

Read full story at source