৩৫ ডলারের টি–শার্ট পরে সিনেমার প্রচারে, ফ্যাশন–দুনিয়ায় ঝড় তুললেন জেনডায়া
· Prothom Alo

নতুন সিনেমা বা সিরিজের প্রচারে জেনডায়া থাকা মানেই যেন আলোচনা। তাঁর পোশাক, বক্তব্য, এমনকি কিছু বলেও আলোচনায় থাকেন এই সময়ে অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র প্রচারণায় প্যারিসে হাজির হয়ে জেনডায়া পরেছিলেন একটি ঢিলেঢালা কালো টি-শার্ট। তাতে ছাপা ছিল স্পাইডার-ম্যানের ছবি। আর এই টি-শার্টটির দাম? মাত্র ৩৪ দশমিক ৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে চার হাজার টাকার মতো।
Visit newsbetsport.bond for more information.
ফ্যাশনের নতুন বার্তা
জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন, টি-শার্টটি তিনি ইবে থেকে কিনেছেন। একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘স্টাইলের জন্য সব সময় বিপুল অর্থ খরচ করতে হয় না।’
এই একটি বাক্যই যেন পুরো ঘটনার সারাংশ। কারণ, সাম্প্রতিক সময়ে বিলাসবহুল ব্র্যান্ডের দুনিয়ায় যেখানে লাখ লাখ ডলারের পোশাক নিয়ে আলোচনা হয়, সেখানে বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন আইকনদের একজন মাত্র ৩৫ ডলারের টি-শার্ট পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রেড কার্পেটের রানি
জেনডায়া আর ল রোচের জুটি গত এক দশকে হলিউডের সবচেয়ে সফল ফ্যাশন জুটির একটি।
২০১৯ সালের মেট গালায় টমি হিলফিগারের তৈরি পোশাকে তিনি সিন্ডারেলার রূপ নিয়েছিলেন। আবার ‘ডুন: পার্ট ২’-এর প্রিমিয়ারে পরেছিলেন কিংবদন্তি ডিজাইনার থিয়েরি মুগলারের ১৯৯৫ সালের আর্কাইভ থেকে আনা রোবোটিক বডিস্যুট।
‘চ্যালেঞ্জার্স’ ছবির প্রচারণায় ‘টেনিসকোর’ ফ্যাশন ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলেছিলেন জেনডায়া। আর ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন ছবির প্রচারে প্রায়ই দেখা গেছে মাকড়সার জালের নকশায় তৈরি বিশেষ পোশাকে।
‘স্পাইডার-ম্যান’ প্রচারণায় একের পর এক চমক
নতুন ছবির বিশ্বব্যাপী প্রচারণায়ও জেনডায়া প্রতিটি শহরে আলাদা রূপে দেখা দিচ্ছেন। মাদ্রিদে তিনি পরেছিলেন উজ্জ্বল লাল রঙের আর্নেস্ট নারাঞ্জো পোশাক। আমস্টারডামে দেখা গেছে নাটকীয় ম্যাককুইন কোটে। বার্লিনে বেছে নিয়েছিলেন কালো চামড়ার লুই ভুতোঁ পোশাক।
আর রোমে জেনডায়া হাজির হন ১৯৯০ সালের জর্জিও আরমানির আর্কাইভ থেকে আনা মাকড়সার জালের নকশার ঝলমলে পোশাকে। এই ধারাবাহিকতার মধ্যেই প্যারিসে এসে সবচেয়ে বড় চমকটি দেন—একটি পুরোনো, ব্যবহৃত, ইবে থেকে কেনা টি-শার্ট পরে।
বিয়ে–রহস্যের সমাধান হলো নাব্যক্তিগত জীবনেও আলোচনায়
জেনডায়ার জন্য ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজিটি শুধু পেশাগত সাফল্যের গল্প নয়। এই সিরিজের শুটিংয়েই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সহশিল্পী টম হল্যান্ডের। দীর্ঘদিনের সম্পর্কের পর সম্প্রতি তাঁদের বিয়ের খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের মতোই নীরব এই তারকা দম্পতি। বিয়েতে কী পোশাক পরেছিলেন, সেটিও এখনো জনসমক্ষে আসেনি।
ভ্যারাইটি অবলম্বনে
৩৫ ডলারের টি–শার্টে জেনডায়া। এএফপি