চার হাজার ডলার নিয়ে লাপাত্তা স্ত্রীর খোঁজে কুড়িগ্রামে চীনা স্বামী, প্রতারণার অভিযোগ
· Prothom Alo

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক নারীকে বিয়ে করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চীনের এক নাগরিক। তাঁর দাবি, স্ত্রী প্রায় চার হাজার মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে লাপাত্তা হয়েছেন। তাঁকে খুঁজতে শ্বশুরবাড়িসহ ফুলবাড়ী থানায় গিয়ে সহায়তা চেয়েছেন তিনি।
Visit casino-promo.biz for more information.
চীনের ওই নাগরিকের নাম আন হংওয়েই। গত সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে স্ত্রীর বাবার বাড়িতে যান তিনি। বিদেশি নাগরিকের উপস্থিতির খবর পেয়ে এলাকার অনেকে ওই বাড়িতে ভিড় করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত থাকা অবস্থায় ফুলবাড়ীর ধর্মপুর গ্রামের প্রয়াত মোফাজ্জল হোসেনের মেয়ে মোর্শেদা বেগমের সঙ্গে চীনের ওই নাগরিকের বিয়ে হয়। ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ জন্য ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে মোর্শেদা বেগমের সঙ্গে ধর্মপুর গ্রামের দিনমজুর আবদুল গহুরের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে আট বছর বয়সী এক কন্যাসন্তান আছে। পরে দাম্পত্য কলহের জেরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে মোর্শেদার পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামে এলে বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফেরদৌস ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম স্বামী ও সন্তানকে রেখে মোর্শেদা চীনের নাগরিককে বিয়ে করেছিলেন। তখন ধারণা ছিল, তিনি প্রতারণার শিকার হতে পারেন। কিন্তু এখন উল্টো অভিযোগ পাওয়া যাচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মোর্শেদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে মোর্শেদার এক স্বজন প্রথম আলোকে বলেন, চীনের নাগরিকের সঙ্গে বিয়ের পর তাঁর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন মোর্শেদা। এর কয়েক দিন পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ নেই।
চীনের নাগরিক পরিচয়ে কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে যুবক, উৎসুক মানুষের ভিড়ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ভাষাগত সমস্যার কারণে চীনের নাগরিকের বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে। তাই তাঁকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।