নকআউটে জার্মানি, উৎসবে সমর্থকেরা

· Prothom Alo

ফরোয়ার্ড ডেনিজ উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়েছে জার্মানি। ম্যাচের ফলাফল জার্মানি ২, আইভরি কোস্ট ১। কানাডার টরন্টো স্টেডিয়ামে এই ম্যাচ জিতে এবারের ফুটবল বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। এর মধ্য দিয়ে ২০১৪ সালের আসরের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউটে উঠল জার্মানি। এতে উল্লাসিত জার্মানির সমর্থকেরা। এই ম্যাচ নিয়ে ছবির গল্প।

Visit biznow.biz for more information.

টরন্টো স্টেডিয়ামে পতাকা হাতে জার্মানির সমর্থকদের উল্লাস–উচ্ছ্বাসটরন্টোর অলিম্পিক আইল্যান্ডে বড় পর্দায় খেলা দেখতে জার্মানির সমর্থকেরা ভিড় করেন আইভরি কোস্টের জালে জার্মানির হয়ে দ্বিতীয়বার বল পাঠাচ্ছেন ডেনিজ উনদাভ দ্বিতীয় গোলের পর ডেনিজ উনদাভের উদ্‌যাপন ম্যাচ শেষে উদ্‌যাপনের জন্য একত্র হয়েছেন জার্মানির খেলোয়াড়েরা নকআউট পর্ব নিশ্চিতের পর উৎফুল্ল জার্মানির খেলোয়াড়েরা ম্যাচে হেরে হতাশ ভঙ্গিতে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু পরাজয়ের পর মাঠে শুয়ে পড়েন আইভরি কোস্টের ফরোয়ার্ড সাইমন আদিংনা

Read full story at source