ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অংশ নেন ১২ থেকে ১৫ জন

· Prothom Alo

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল হয়। এতে নিষিদ্ধঘোষিত সংগঠনটির ১২ থেকে ১৫ নেতা-কর্মী অংশ নেন।

এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন উত্তর জেলা ছাত্রলীগের সহসম্পাদক তৌহিদুজ্জামান মেজবাহ। এতে তাঁরা শেখ হাসিনা নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Visit saltysenoritaaz.org for more information.

মিছিলের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের কোথাও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ মিছিল করেছে, এমন তথ্য তাঁদের কাছে নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source